30 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ফ্যাসিবাদের পতনের ১ মাস পূর্তিতে শান্তি সমাবেশ ও সংগীত সন্ধ্যা

ঠাকুরগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের এক মাস পূর্তি উপলক্ষ্যে ছাত্র শ্রমিক-জনতা শান্তি সমাবেশ ও দ্রোহের সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জামায়াত ইসলামী ঠাকুরগাঁও জেলার নেকমরদ অঞ্চলের আয়োজনে জেলার নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশ শূরার অন্যতম সদস্য জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক বেলাল উদ্দিন আহমেদ। আরও বক্তব্য দেন রাণীশংকৈল জামায়াতে ইসলামের আমির মাওলানা রফিকুল ইসলাম, নায়েবে আমির মাওলানা মিজানুর রহমান মাস্টার।

এসময় বক্তারা বলেন, এই আওয়ামী লীগ আমাদের দলকে বাতিল করতে চেয়েছিল, আজকে তারাই বাতিল হয়ে গেছে। শুধু কি বাতিল হয়েছে, তারা আজ দেশ ছাড়া। কিন্তু আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকব। শেখ হাসিনা শুধু দেশকে ধ্বংস করে নাই, তার নিজের দল আওয়ামী লীগকেও ধ্বংস করেছে।

তারা আরও বলেন, ছাত্র-জনতা এই স্বাধীনতা নিয়ে এসেছে যে লক্ষ্যে সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। হাসিনা দেশকে ধ্বংস করেছে, আমরা দেশ সংস্কার করব। প্রথমেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করা হবে। দেশের যে অর্থ পাচার হয়েছে তা ফিরিয়ে আনা হবে। আর হাসিনাকে দেশে ফিরিয়ে আনে তার সব কর্মের বিচার করা হবে।

শান্তি সমাবেশ শেষে দ্রোহের সংগীত পরিবেশন করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...