23 C
Dhaka
শনিবার, নভেম্বর ২১, ২০২৬

বরিশাল রেঞ্জ ডিআইজি কমিশন হচ্ছে, পুলিশের ওপর আর রাজনৈতিক প্রভাব থাকবে না

পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম বলেছেন, পুলিশ বিব্রতকর অবস্থায় নেই এখন। এটি আমাদের সিস্টেম। ঝড়ের আগে প্রকৃতি নিশ্চুপ থাকে, দেখে মনে হয় কিছু হচ্ছে না। পরবর্তীতে প্রচণ্ড ঝড় বয়ে যায়। পুলিশের একই অবস্থা। অ্যাকশন লাইন আছে আমাদের। কাজ চলছে। আশা করি হতাশ হবেন না। আমাদের সকলে সহায়তা করুন। 

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপু‌রে নিজ কার্যালয়ে সাংবা‌দিক‌দের সঙ্গে মত‌বি‌নিময় সভায় তিনি এসব কথা বলেন।

মঞ্জুর মোর্শেদ আলম বলেন, অতীতের চ্যাপ্টার ক্লোজড। পরিবর্তিত পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে দেশটা গঠনে কাজ করব। আপনারা জেনেছেন স্বাধীন পুলিশ কমিশন হচ্ছে। এরপর পুলিশের ওপর আর রাজনৈতিক প্রভাব থাকবে না। খুব কাছাকাছি সময়ে সাংবাদিকদেরও কমিশন হচ্ছে। এটি খুবই গুরুত্বপূর্ণ। পুলিশ সব সময়ে সমস্যায় পড়েছে রাজনৈতিক দায়িত্ব পালন করতে গিয়ে। এই রকম সুযোগ আর নাই।

তিনি বলেন, বরিশালের নদী পথে, মাছঘাট, বাস টার্মিনালে সন্ত্রাসী-চাঁদাবাজিসহ অন্যায় কোনো ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। সে যে দলের হোক আর যে মতের হোক। ছাড় দেওয়া হবে না। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আর ২০২৪ সালের বিপ্লবের মধ্য দিয়ে পাওয়া দেশে পুলিশ আর কোনো শক্তির কাছে মাথা নত করবে না।

মঞ্জুর মোর্শেদ আলম বলেন, ঝড়ের পূর্বে আমরা একটু থমকে আছি। চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বলেছিল, আসছে ফাগুনে দ্বিগুণ হবো। তাদের ভাষায় আমিও বলতে চাই, ঝড়ের পূর্বাভাসের মতো আমরা সময় নিচ্ছি। আসছে ফাগুনে আমরা হবো শতগুণ। আমাদেরকে একটু সময় দিন, আমরা বৈষম্যহীন দেশ বির্নিমাণে কোনো অনিয়ম, অন্যায়, অপরাধকারীকে বিন্দুমাত্র ছাড় দেব না।

তিনি বলেন, বিভাগে মোট ১৫৯৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে। এর মধ্যে বরিশালে ৫৪৫টি, পটুয়াখালী জেলায় ৮৯টি, ভোলা জেলায় ১১২টি, বরগুনায় ১২৯টি, ঝালকাঠিতে ১৫৮টি। এসব পূজামণ্ডপের স‌র্বোচ্চ নিরাপত্তা নি‌য়ে আমরা কাজ কর‌ছি। আগামীকাল ৬ জেলার এস‌পি ও পূজা উদযাপন প‌রিষ‌দের নেতা‌দের নি‌য়ে বস‌বো। সেখা‌নে  আলোচনা করা হ‌বে কী কর‌লে ভা‌লো হ‌বে। শারদীয় দু‌র্গোৎস‌বে নি‌শ্ছিদ্র নিরাপত্তা থাক‌বে।

মঞ্জুর মো‌র্শেদ আলম আরও ব‌লেন, ৫ আগ‌স্টের আগে ও প‌রে রে‌ঞ্জের ১৮১ পু‌লিশ সদস‌্য কা‌জে যোগদান ক‌রে‌নি। তা‌দের পলাতক হি‌সে‌বে চি‌হ্নিত ক‌রে আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে। ছাত্র আন্দোলনে ব‌রিশা‌লে কো‌নো থানা‌তেই হামলা বা লুটপ‌াট হয়‌নি। সে‌হেতু অস্ত্র উদ্ধা‌রের কোনো বিষয় নেই। ত‌বে কিছু লাইসেন্সকৃত অস্ত্র জমা প‌ড়েনি। সেসব উদ্ধা‌রে আমরা অভিযান চালা‌বো।

মত‌বি‌নিময় সভায় ব‌রিশাল প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক এসএম জা‌কির হো‌সেন, ব‌রিশাল টে‌লি‌ভিশন মি‌ডিয়া অ্যা‌সোসি‌য়েশ‌নের সভাপ‌তি হুমায়ন ক‌বিরসহ বিভিন্ন গণমাধ‌্যমের কর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

আজ বিশ্ব টেলিভিশন দিবস, সাদা-কালো থেকে স্মার্ট টিভির যাত্রা

0
একসময় টেলিভিশন ছিল মানুষের বিনোদন ও তথ্য পাওয়ার অন্যতম প্রধান মাধ্যম। সাদা-কালো পর্দায় সীমিত অনুষ্ঠান সম্প্রচার থেকে শুরু করে বর্তমানে ইন্টারনেটনির্ভর স্মার্ট টিভি—দীর্ঘ পথ...

সশস্ত্র বাহিনী দিবসের বাণীতে জিয়াউর রহমানকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক...

ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুরে এক যুবক, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে

0
ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ফাং ওয়েনজুন নামে এক যুবক। লক্ষ্মীপুরের তরুণী সুমাইয়া আক্তারকে জীবনসঙ্গী করার উদ্দেশ্যে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম...

ঢাকাসহ দেশের ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস

0
ঢাকাসহ দেশের ১২টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

আজ সশস্ত্র বাহিনী দিবস: প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ

0
একসময় যুদ্ধের ময়দানে বিজয় নির্ধারিত হতো সৈন্যসংখ্যা, অস্ত্রের শক্তি, গোলাবারুদ ও সামরিক কৌশলের ওপর। সময়ের সঙ্গে বদলে গেছে সেই সমীকরণ। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের ঝাঁক,...