27 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

বহুদিন মুখে লেগে থাকবে ল্যাম্বের এই পদটি!

সেজ়ওয়ান অরেঞ্জ রোস্টেড ল্যাম্ব

উপকরণ
1 কেজি ল্যাম্ব বা ভেড়ার মাংসের হাড়ছাড়া টুকরো
100 গ্রাম মাখন
1 চাচামচ আদার কুচি
স্বাদ অনুযায়ী নুন
½ চাচামচ সাদা গোলমরিচগুঁড়ো
¼ চাচামচ সেজ়ওয়ান পেপার
5 গ্রাম স্টার অ্যানিস
500 মিলি তাজা অরেঞ্জ জ্যুস

ল্যাম্বের ম্যারিনেশনের জন্য প্রয়োজন
200 মিলি টোম্যাটো সস
স্লাইস করে কাটা পেঁয়াজ
1 টেবিলচামচ আদাকুচি
1 টেবিলচামচ রসুনকুচি
1 টেবিলচামচ সেলেরিকুচি
4 চাচামচ লাল লঙ্কাবাটা
3 চাচামচ ডার্ক সোয়া সস

পদ্ধতি
স্টার অ্যানিস, আদা আর নুন মিশিয়ে নিন একসঙ্গে, সেই সঙ্গে মেশান ম্যারিনেশনের জন্য নির্দিষ্ট উপকরণগুলি।
মাংসের গায়ে এই মিশ্রণটি ভালো করে মাখিয়ে নিয়ে একপাশে সরিয়ে রাখুন।
কড়ায় রিফাইন্ড তেল গরম করে মাংসের টুকরোগুলো ছেড়ে দিন।
ভালো করে ভাজা হয়ে গায়ে বাদামি রং ধরলে বুঝবেন রান্না হয়ে গিয়েছে।
কড়া থেকে মাংস নামান, ছোট ছোট টুকরো করে কেটে নিন।
অন্য কড়ায় মাখন গরম করুন।
নুন আর সাদা গোলমরিচের গুঁড়ো মেশান।
তার মধ্যে প্রথমে দিন লঙ্কাবাটা, তার পর অরেঞ্জ জ্যুস।
ফুটে সস ঘন হয়ে আসবে একটা সময়ে।
তখন প্লেটে আগে থেকেই সাজিয়ে রাখা মাংসের উপর তা ঢেলে দিন।
উপর থেকে আগেই সতে করে নেওয়া রঙিন ক্যাপসিকামের টুকরো আর স্প্রিং অনিয়নের কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন গরম গরম।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...