27 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

বাংলাদেশের চেয়ে আইপিএলে মোস্তাফিজের চাপ কম খেলাধুলা

নিজস্ব প্রতিবেদক:জাতীয় দলে মোস্তাফিজুর রহমান আর অটোচয়েজ নন। দীর্ঘদিন ধরেই অনিয়মিত পারফর্ম করে আসছেন বাঁহাতি এই পেসার। কিন্তু এই মোস্তাফিজকেই এবারের আইপিএলে দেখা যাচ্ছে অন্য চেহারায়।

গত দুটো ম্যাচ তেমন ভালো না করলেও এবারের আইপিএলে শুরু থেকেই দারুণ ছিলেন মোস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা কাটার মাস্টার আছেন সর্বোচ্চ উইকেটশিকারির লড়াইয়েও।

আবাহনীর হয়ে প্রিমিয়ার লিগ খেলা জাতীয় দলের আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম জানালেন, মোস্তাফিজের আইপিএল খেলা দেখেন তিনি। শরিফুলের ভাষায়, ‘মোস্তাফিজ ভাইয়ের প্রতিটা বল দেখি এবং ম্যাচের পরের দিন কথা হয়।’

আইপিএলে ভালো করলেও জাতীয় দলে কেন সেভাবে পারছেন না? শরিফুল মনে করেন, জাতীয় দলে চাপটা বেশি থাকে, তাই পারফরম্যান্সে প্রভাব পড়ে।

শরিফুল বলেন, ‘আমার মনে হয় যে বাংলাদেশের চেয়ে আইপিএলে মোস্তাফিজ ভাই ভালো উপভোগ করেন। কারণ ওইখানে চাপটা খুব কম আরকি। বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে, হয়তো একটু খারাপ হলে অনেক চাপ পড়ে।’

গত দুই ম্যাচে আইপিএলেও ভালো করতে পারেননি। এক ম্যাচে ৪ ওভারে ৫৫ আরেক ম্যাচে ৪৩ রান খরচ করে নেন একটি করে উইকেট। এ প্রসঙ্গে শরিফুল বলেন, ‘উনি তো ধারাবাহিকভাবে পারফর্ম করছেন লাস্ট ২-৩ টা ম্যাচ হয়তো আশানুরূপ করতে পারেনি। চাপ বলতে সবার চাওয়াটা একটু বেশি থাকে। কারণ লাস্ট কয়েকটা বছর তো উনি খুব ভালো পারফরম্যান্স করছিলেন। উনি ভালো করছেন, হয়তবা সবার চাওয়া অনুযায়ী দুই-একটা ম্যাচ হয়তো করতে পারেননি।’

জাতীয় দলে পেসার প্রতিযোগিতা নিয়ে শরিফুলের কথা, ‘অবশ্যই চ্যালেঞ্জ বাড়তেছে কিন্তু আমি ওইদিকে চিন্তা করতেছি না। আমি চিন্তা করতেছি যেভাবে করতেছি সেটা কন্টিনিউ করতে চাই, ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...