31.9 C
Dhaka
রবিবার, নভেম্বর ৮, ২০২৬

বাংলাদেশের বিভাগ ভিত্তিক গড় মাসিক আয়ে শীর্ষে ঢাকা, তলানিতে রংপুর

দেশের আট বিভাগের মধ্যে মানুষের গড় মাসিক পারিবারিক আয় সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। ২০২২ সালের খানা আয়-ব্যয় জরিপে ঢাকায় একটি পরিবারের গড় মাসিক আয় পাওয়া গেছে ৪২ হাজার ৬৯৬ টাকা। অন্যদিকে সবচেয়ে কম আয় রংপুর বিভাগে, ২১ হাজার ৬৭৪ টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপের চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২২ সালে দেশের একটি পরিবারের গড় মাসিক আয় ছিল ৩২ হাজার ৪২২ টাকা। এ হিসাবে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ ছাড়া বাকি ছয় বিভাগের গড় আয় জাতীয় গড়ের নিচে। ঢাকার পর দ্বিতীয় সর্বোচ্চ আয় চট্টগ্রাম বিভাগে, ৩৪ হাজার ৫৪ টাকা। তৃতীয় অবস্থানে থাকা রাজশাহী বিভাগের গড় মাসিক পারিবারিক আয় ৩০ হাজার ৩৯৮ টাকা।

বিভাগভিত্তিক হিসাবে খুলনায় একটি পরিবারের গড় মাসিক আয় ২৮ হাজার ১৯২ টাকা। বরিশালে এ আয় ২৫ হাজার ৮৯২ টাকা এবং ময়মনসিংহে ২৪ হাজার ১৮৩ টাকা। সিলেট বিভাগে গড় মাসিক পারিবারিক আয় ২২ হাজার ৮৬১ টাকা। সবচেয়ে কম আয় রংপুরে, ২১ হাজার ৬৭৪ টাকা।

অর্থাৎ ঢাকা বিভাগের একটি পরিবারের গড় মাসিক আয় রংপুর বিভাগের তুলনায় ২১ হাজার ২২ টাকা বেশি। জাতীয় গড়ের তুলনায় ঢাকার আয় ১০ হাজার ২৭৪ টাকা বেশি। বিপরীতে রংপুরের আয় জাতীয় গড়ের চেয়ে ১০ হাজার ৭৪৮ টাকা কম।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

নওগাঁয় পরিত্যক্ত ভবনে মাদক সেবনের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

0
নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে শহরের কেডি...

গাজায় ভারি বৃষ্টিতে ৭০ হাজার তাঁবু প্লাবিত, আশ্রয়হীন বহু পরিবার

0
যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে এবার ভারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। গত দুই দিনের বৃষ্টিতে অন্তত ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে। এতে...

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, জানাল নির্বাচন কমিশন

0
প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।...

ভুয়া চিকিৎসকের অভিযোগে বড় উদ্যোগ, যাচাই হবে চিকিৎসকদের সনদ

0
ভুয়া চিকিৎসকের অভিযোগের পর পশ্চিমবঙ্গে নিবন্ধিত চিকিৎসকদের শিক্ষাগত সনদ নতুন করে যাচাইয়ের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ১৯৯৬ সাল থেকে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলে (ডব্লিউবিএমসি) নিবন্ধিত...

আমির হামজার অডিও কথোপকথন নিয়ে অনড় অবস্থানে রাশেদ খাঁন

0
জামায়াতের সংসদ সদস্য আমির হামজার কথিত অডিও কথোপকথন নিয়ে নিজের অবস্থানে অনড় রয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। অডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি...