30 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। দেশটির রপ্তানিকারকরা আগামী ৩১ মার্চ পর্যন্ত এই পেঁয়াজ বাংলাদেশে পাঠাতে পারবেন। গতকাল বৃহস্পতিবার ভারতের ভোক্তাবিষয়ক দপ্তরের সচিব রোহিত কুমার সিং নয়াদিল্লিতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ ছাড়াও মরিশাসে ১ হাজার ২০০ টন, বাহরাইনে তিন হাজার এবং ভুটানে ৫৬০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

রোহিত কুমার বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ এবং অন্য তিনটি দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত ব্যবসায়ীদের এই পরিমাণ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

ওই সময় পর্যন্ত ভারতে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা রয়েছে। অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গত ৮ ডিসেম্বর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম ২০০ টাকা ছাড়িয়ে যায়। ভরা মৌসুমেও পণ্যটির দাম কাঙ্ক্ষিত মাত্রায় নামেনি।

এদিকে ভারত সরকার সেদ্ধ চাল রপ্তানিতে ৩১ মার্চ পর্যন্ত যে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিল, তা অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার অর্থ মন্ত্রণালয় এই নতুন নির্দেশনা দিয়েছে বলে এক প্রতিবেদনে জানায় ইকোনমিক টাইমস।

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে গত বছরের আগস্টে সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে নয়াদিল্লি। ৩১ মার্চ পর্যন্ত এই শুল্ক দিতে হবে বলে সে সময় জানানো হয়েছিল। এখন ওই আদেশের কার্যকারিতা অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হলো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...