22 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পরীক্ষায় গড় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়া ১৬ হাজার ২২২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১০ হাজার ৫০৩ জন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে উপাচার্যের কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এ সময় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাউবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেছিলেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন ৩৮ হাজার ১৭৯ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৬ হাজার ২২২ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৫০৩ জন।

উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৭১৬ জন ছাত্র এবং ৪ হাজার ৭৮৭ জন ছাত্রী। গ্রেডভিত্তিক ফলাফলে ১৬ জন শিক্ষার্থী ‘এ প্লাস’, ১ হাজার ৫০৮ জন ‘এ’, ৩ হাজার ৩০২ জন ‘এ মাইনাস’, ৩ হাজার ৫২৪ জন ‘বি’, ২ হাজার ১০৭ জন ‘সি’ এবং ৪৬ জন ‘ডি’ গ্রেড পেয়েছেন।

ফল ঘোষণার আগে বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদ এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফল গেজেট উপাচার্যের কাছে হস্তান্তর করেন।

ফল প্রকাশ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বাউবির লক্ষ্য শুধু পাসের হার বাড়ানো নয়, বরং শিক্ষার গুণগত মান নিশ্চিত করা। সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর।

মাত্র ৪১ কর্মদিবসে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ সম্ভব হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে স্থগিত ফলের সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরীক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত শিক্ষক, পরীক্ষক ও কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান উপাচার্য।

বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়।

অনলাইনে যেভাবে ফল জানবেন

শিক্ষার্থীরা বাউবির নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে পরীক্ষার ফল জানতে পারবেন। এ জন্য ভিজিট করতে হবে result.bou.ac.bd ওয়েবসাইটে।

এসএমএসে যেভাবে ফল জানবেন

মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। এ ক্ষেত্রে অপারেটরভেদে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।

গ্রামীণফোন (GP): মেসেজ অপশনে PB BOU Student ID লিখে ১৬৫৫৪ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: PB BOU 19011010048।

টেলিটক: BOU Student ID লিখে ২২৭৭৭ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: BOU 19011010048।

রবি ও বাংলালিংক: BOU Student ID লিখে ২২৭৭৭ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: BOU 19011010048।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

পঞ্চগড়ে কাজীদের কলমবিরতি, বন্ধ বিয়ে নিবন্ধন

0
পেশাগত অধিকার, নির্ধারিত কর্মএলাকা সংরক্ষণ ও নিবন্ধন ফি পুনর্নির্ধারণের দাবিতে পঞ্চগড়ে কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা (কাজী)। তাঁদের অভিযোগ, এক ইউনিয়নে...

ইউরোপীয় বাধা পেরোতে পারছে না ব্রাজিল, বাড়ছে হতাশা

0
২০০২ সালের পর বিশ্বকাপের ফাইনালে আর জায়গা করে নিতে পারেনি ব্রাজিল। সময়ের সঙ্গে বদলে গেছে দলটির খেলার ধরন, হারিয়েছে সেই চিরচেনা আক্রমণাত্মক ফুটবলের সৌন্দর্য।...

‘বেঁচে ফিরব কি না জানি না’, চিঠিতে ইমরান

0
কারাগারে শারীরিক অবস্থার অবনতি ও প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের...

ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর

0
স্টার্টআপ, কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য প্রস্তাবিত ভ্যাট ছাড়ের বিষয়টি অর্থমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্যের ভিত্তিতে তুলে ধরা হয়েছে। তবে এটি প্রস্তাব, কার্যকর অব্যাহতি হিসেবে...

ভেড়ামারায় ব্রিধান ১০৩ জাতের ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত

0
কুষ্টিয়ার ভেড়ামারায় পার্টনার প্রকল্পের আওতায় কমিউনিটি বীজ উৎপাদন (রোপা আমন) প্রযুক্তি প্রদর্শনীর ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২মাইল এলাকায়...