27 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

বারবার হাই উঠলে সতর্ক হোন

সুস্থ থাকতে হলে নিয়মিত ঘুমের বিকল্প নেই। কারণ সারা দিনের ক্লান্তি দূর করে ঘুম। তাই প্রতি রাতে ৬ থেকে ৭ ঘণ্টা ঘুমাতে হবে। তবে অনেকেরই ঘুমের সমস্যা রয়েছে। ঘুমের জন্য অপেক্ষা করতে হয়।

রাতে ভালো ঘুম না হলে সারা দিন ধরে হাই উঠতে থাকে। তবে চিকিৎসকেরা বলছেন, শুধু ঘুম পাওয়া বা অত্যধিক পেট ভর্তি হয়ে যাওয়াই হাই ওঠার কারণ হতে পারে না। খুব বেশি হাই উঠতে থাকলে অবশ্যই সতর্ক হতে হবে।

• এক আধটা দিন রাত জেগে গল্প করলে বা সিনেমা দেখলে পরের দিন সকাল থেকে ক্লান্ত লাগতেই পারে। ঘুমে আছন্ন হয়ে বার বার হাইও উঠতে পারে। কিন্তু ‘স্লিপ অ্যাপনিয়া’ বা ‘ইনসোমনিয়া’র মতো সমস্যা থাকলে নিয়মিত ঘুম আসতে সমস্যা হয়। তাই অতিরিক্ত হাই উঠলে সাবধান থাকা উচিত।

• নির্দিষ্ট কোনো ওষুধের প্রভাবেও অনেক সময়ে ঘন ঘন হাই উঠতে পারে। কাশি কমানো বা স্নায়ুর কোনো রোগের ওষুধ খেলে আচ্ছন্ন ভাব থাকে অনেকেরই। তার থেকেও হাই ওঠে।

• মাথার অতিরিক্ত পরিশ্রম হলেও হাই ওঠা স্বাভাবিক। এ ছাড়াও পার্কিনসন্স বা স্কেলেরোসিসের মতো রোগে আক্রান্ত ব্যক্তিদের অত্যধিক হাই উঠতে দেখা যায়।

• অত্যধিক মানসিক চাপ এবং উদ্বেগের মধ্যে থাকলেও অতিরিক্ত হাই ওঠে অনেকের। কোনো বিষয় নিয়ে মনের মধ্যে ভয়ের উদ্রেক হলেও এমন সমস্যা দেখা দিতে পারে।

• শরীরে অক্সিজেনের জোগান অব্যহত রাখতে অনেক সময়েই অতিরিক্ত হাই উঠতে দেখা যায়। পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছলে হার্টের রোগ দেখা দিতে পারে। তাই হার্টের সমস্যার অন্যান্য লক্ষণের পাশাপাশি যদি অতিরিক্ত হাই ওঠে তবে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

৫০তম বিসিএসের ফল কবে? গেজেট জটিলতায় বাড়ছে অপেক্ষা

0
৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে অপেক্ষা বাড়ছে চাকরিপ্রার্থীদের। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৬ নভেম্বরের মধ্যে ফল প্রকাশের কথা...

শিক্ষক নিবন্ধনে আবেদন করলেই পুলিশ ভেরিফিকেশন, নতুন নিয়মের প্রস্তাব

0
বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আবেদন করার সময়ই অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের প্রস্তাব করা হয়েছে। নতুন খসড়া পরিপত্র অনুযায়ী, ই-অ্যাপ্লিকেশন ফরম পূরণের সঙ্গে আবেদনকারীকে...

টানা দরপতনের পর আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

0
টানা দরপতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। ফলে আজ সোমবার (২৩ নভেম্বর) সারা দেশের জুয়েলারি দোকানগুলোতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত সর্বশেষ...

ই-পাসপোর্ট আবেদনের পুরো প্রক্রিয়া এক নজরে জেনে নিন

0
বিদেশে ভ্রমণ, উচ্চশিক্ষা, চিকিৎসা, চাকরি কিংবা ব্যবসার কাজে দেশের বাইরে যেতে চাইলে পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র। বাংলাদেশে বর্তমানে ই-পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্টের মাধ্যমে...

এইচএসসি ও সমমান পুনর্নিরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

0
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ সোমবার। বিকেল ৩টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটে...