23 C
Dhaka
রবিবার, নভেম্বর ২২, ২০২৬

বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রীর

জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ ছবি- পিআইডি

নিজস্ব প্রতিবেদক : বৈদেশিক ঋণনির্ভর প্রকল্প বাস্তবায়নে বাড়তি পরিশ্রম করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে এ নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘যেসব প্রকল্পে বৈদেশিক ঋণ ও অনুদান আছে সেগুলো বাস্তবায়নে বিশেষ নজর দিতে হবে। এছাড়া প্রতি তিন মাস পরপর এসব প্রকল্পের অগ্রগতি সম্পর্কে একনেকে প্রতিবেদন দিতে হবে।’

বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম।

প্রকল্প বাস্তবায়নের দক্ষতা বাড়াতে প্রকল্প পরিচালকরা প্রশিক্ষণ নিয়ে যেন একই স্থানে কাজে যোগ দিতে পারেন এনইসি সভায় সে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘প্রকল্পের শুরুতেই সম্ভাব্যতা সমীক্ষা সঠিকভাবে করতে হবে।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত? জেনে নিন সঠিক পরিমাণ

0
রান্নায় তেল ছাড়া আমাদের দৈনন্দিন খাবারের কথা ভাবাই কঠিন। মাছ ভাজা, সবজি রান্না কিংবা বিভিন্ন মুখরোচক খাবার তৈরিতে তেলের ব্যবহার রয়েছে। তবে প্রয়োজনের তুলনায়...

কক্সবাজারে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী পর্যটন উৎসব, উদ্বোধন আজ

0
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের পর্যটনশিল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল। আজ রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কক্সবাজারের হোটেল...

বেশি ওয়াটের চার্জার ব্যবহার করলে কি ব্যাটারি নষ্ট হয়

0
স্মার্টফোন কেনার পর অনেকেই চার্জার নিয়ে চিন্তায় পড়েন। বিশেষ করে ফোনের সঙ্গে দেওয়া চার্জারের ওয়াট কম হলে দ্রুত চার্জ দেওয়ার জন্য বেশি ওয়াটের চার্জার...

কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ প্রায় শেষ, চালুর নতুন সময়সূচি ঘোষণা

0
রাজধানীর মেট্রোরেল কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে অবকাঠামো নির্মাণ শেষ হলেও বিদ্যুৎ, সংকেতব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া আদায়সহ বিভিন্ন প্রযুক্তিগত কাজ এবং...

এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল কবে, যেভাবে জানতে পারবেন শিক্ষার্থীরা

0
২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। এদিন বেলা ১১টায় ফল প্রকাশের কথা জানিয়েছে শিক্ষা...