27.3 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য মেলার পরিকল্পনা, থাকছে আবেদন করার সুযোগ

তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্য অধিকার চর্চাকে উৎসাহিত করতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘তথ্য মেলা’ আয়োজনের পরিকল্পনা নিয়েছে তথ্য কমিশন বাংলাদেশ। এসব মেলায় শিক্ষার্থীরা তথ্য চেয়ে আবেদন করা থেকে শুরু করে আপিল ও অভিযোগ দাখিলের প্রক্রিয়া সম্পর্কে ব্যবহারিক ধারণা পাবেন।

বুধবার (৪ নভেম্বর) ঢাকায় তথ্য কমিশন বাংলাদেশের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ পরিকল্পনার কথা জানান প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। সভায় বিশ্ববিদ্যালয়গুলোতে তথ্য মেলা আয়োজনের পরিকল্পনা, কর্মপরিধি ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে এনজিওগুলোর সম্ভাব্য সহযোগিতা, অংশগ্রহণ ও বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়।

তথ্য মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অধিকারবিষয়ক স্টল স্থাপন, এ বিষয়ে প্রকাশনা, পোস্টার, লিফলেট ও বুকলেট প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভিডিও, নাটিকা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। তথ্য চেয়ে আবেদন করার পদ্ধতি এবং আবেদন ফরম পূরণে ব্যবহারিক সহায়তাও দেওয়া হবে।

এ ছাড়া আপিল ও অভিযোগ দাখিলের প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দেওয়ার মাধ্যমে তথ্য অধিকার চর্চাকে আরও সহজ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন প্রধান তথ্য কমিশনার।

অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বলেন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক এ তথ্য মেলার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে তথ্য অধিকার সম্পর্কে ইতিবাচক মনোভাব গড়ে উঠবে। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় তাদের সক্রিয় অংশগ্রহণ বাড়বে।

একই সঙ্গে তথ্যভিত্তিক, সচেতন ও দায়িত্বশীল নাগরিক সমাজ গঠনেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান, খান মোহাম্মদ আবুল হোসেন এবং কমিশনের সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

রবি চালু করল ভয়েসবট; কথা বলেই জানা যাবে বিল ও অফারের তথ্য

0
গ্রাহকসেবায় এআই বিপ্লব, রবি চালু করল ভয়েসবট; কথা বলেই জানা যাবে বিল ও অফারের তথ্য মোবাইল ফোনের গ্রাহকসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে দেশের অন্যতম...

ইরানকে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা

0
ইরানকে তেল পরিবহন ও বিমান চলাচল খাতে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কভিত্তিক কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (৪...

আশুলিয়ায় শ্রমিকদের শান্তিপূর্ণ মিছিল, স্বাভাবিক রয়েছে যান চলাচল

0
শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকার আশুলিয়ায় শান্তিপূর্ণ মিছিল করেছেন কর্মবিরতিতে থাকা কয়েকটি কারখানার শ্রমিকেরা। মিছিল শেষে শ্রমিকেরা নিজেরাই সড়ক ছেড়ে চলে যান। এতে শিল্পাঞ্চলের সড়কে...

স্বর্ণের দামে আবারও বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা

0
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো...

ডিজেল ছাড়াই চলছে ভারতের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন

0
হাইড্রোজেন থেকে বিদ্যুৎ উৎপাদন করে চলছে ভারতের প্রথম হাইড্রোজেনচালিত যাত্রীবাহী ট্রেন। এতে প্রচলিত ডিজেল ইঞ্জিন কিংবা রেললাইনের ওপর বিদ্যুৎ সঞ্চালন লাইনের প্রয়োজন হয় না।...