26 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

বিশ্বমঞ্চে ওঠার অপেক্ষায় ৬০ বছরের ‘তরুণী’ মিস ইউনিভার্সের !

আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ। বয়স কেবলই যে একটি সংখ্যা, তার সবচেয়ে বড় দৃষ্টান্তই হয়তো স্থাপন করে ফেললেন ৬০ বছর বয়সী আর্জেন্টাইন এ ‘তরুণী’। হ্যাঁ, ঠিকই দেখছেন, তরুণীই বটে! নয়তো যে বয়সে পা দিয়ে বেশিরভাগ মানুষই জীবনীশক্তি হারাতে থাকেন, সোজা হয়ে চলাফেরার শক্তিটাও যে বয়সে হারিয়ে ফেলেন অনেকে, সে বয়সেই কিনা মারিসা মাথায় পড়লেন সুন্দরী প্রতিযোগিতায় সেরার মুকুট।

বুধবার (২৪ এপ্রিল) আর্জেটিনার বুয়েনস এইরেস প্রদেশের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা সুন্দরীর মুকুট জিতেছেন তিনি। আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজই বিশ্বের প্রথম নারী, যিনি ৬০ বছর বয়সে কোনো সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হলেন।

পেশায় সাংবাদিক ও আইনজীবী মারিসা এখন প্রহর গুনছেন মিস ইউনিভার্স আর্জেন্টিনার ফাইনালে জেতার। আর এমনটা হলেই মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চ সাক্ষী হবে রোমাঞ্চকর এক অভিজ্ঞতার। বিশ্বের বিভিন্ন দেশের সেরা সুন্দরীদের সঙ্গে এক মঞ্চে উঠতে দেখা যাবে ৬০ বছর বয়সী ব্যতিক্রমী এক তরুণীকে।

প্রাদেশিক সেরা সুন্দরীর মুকুট জয়ের পর উচ্ছ্বাস ঝরে পড়ছে মারিসার কণ্ঠেও। আন্তর্জাতিক সংবাদসংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মারিসা বলেন, সৌন্দর্য প্রতিযোগিতায় নতুন এই দৃষ্টান্ত স্থাপন করতে পেরে আমি রোমাঞ্চিত। আমরা একটি নতুন অধ্যায় উন্মোচন করেছি, যেখানে কেবল নারীদের শারীরিক সৌন্দর্য নয়, মূল্যবোধ দিয়ে বিচার করা হয়।

আগামী মাসের শেষভাগে অনুষ্ঠিত হতে যাওয়া মিস ইউনিভার্স আর্জেন্টিনা জেতার ব্যাপারেও অনেকটা আত্মবিশ্বাসী বলে এ সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

গত বছরের সেপ্টেম্বরে মিস ইউনিভার্স অর্গানাইজেশন ঘোষণা করেছিল, এখন থেকে প্রতিযোগীদের জন্য আর বয়সের সীমা থাকবে না। এবার থেকে ১৮ বছরের বেশি বয়সী যে কোনো নারী সুন্দরী প্রতিযোগিতার জন্য যোগ্য বলে বিবেচ্য হবেন। এর আগে শুধুমাত্র ১৮-২৮ বছর বয়সী নারীরাই অংশ নিতে পারতেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায়।

মিস ইউনিভার্স ২০২৪ এর মূল প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হবে মেক্সিকোতে। এর আগে ১৯৭৮, ১৯৮৯, ১৯৯৩ ও ২০০৭ সালে মোট চারবার এই প্রতিযোগিতার আয়োজক হওয়ার সম্মান অর্জন করেছে উত্তর আমেরিকার এ দেশটি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...