27 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

বৃদ্ধ পিতা-মাতাকে বসত বাড়ী হইতে ছেলে ও ছেলে স্ত্রী বাহির করিয়া দেন, ভুক্তভোগী শাহরাস্তি থানায় (পিতা-মাতা ভরণ-পোষণ আইন,২০১৩ ) একটি মামলা করেন।

[ছবিতে অভিযুক্ত ব্যক্তি শাহিন(৫৩)]

সংবাদদাতা মোঃ রবিউল

শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক পিতা-মাতার ভরণ-পোষণ আইন,২০১৩ এর অভিযুক্ত ব্যক্তি ০১(এক) জন পুলিশ হেফাজতে নিয়েছেন।

গত ২৬/০২/২০২৪ ইং তারিখ শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ, জনাব মোহাম্মদ আলমগীর হোসেন এর দিক-নিদের্শনায় এসআই(নিঃ)/মোহাম্মদ ভুলু মিয়া সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি থানার মামলা নং-১৬,তাং-২৬/০২/০২২৪ ইং, ধারা-পিতা-মাতার ভরণ-পোষণ আইন,২০১৩ এর ৫(১)/৫(২) মামলার এজাহারনামীয় অভিযুক্ত ব্যক্তি শাহিন (৫৩),পিতা- বেলাল আহমেদ, সাং-শোরশাক (হামিদ আলী মিজি বাড়ী), ০৮নং ওয়ার্ড, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর। অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতার করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আলোচ্য মামলার বাদী সুরাইয়া বেগম(৭০) ,স্বামী-বেলাল আহমেদ, সাং-শোরশাক(হামিদ আলী মিজি বাড়ী, থানা- শাহরাস্তি, জেলা :- চাঁদপুর থানায় হাজির হইয়া লিখিত ভাবে জানান যে, তিনি ও তাহার স্বামী বেলাল আহমেদ উভয়ে বয়োবৃদ্ধ এবং বিভিন্ন রোগে আক্রান্ত হইয়া দীর্ঘদিন যাবৎ ভুগিতেছেন। তাহার বয়োবৃদ্ধ হওয়ায় বাড়ীতে তেমন কোন কাজকর্ম ও আয়-রোজগার করিতে পারেন না। কিন্তু তাহার বড় ছেলে শাহিন ও বড় ছেলের স্ত্রী সোনিয়া সুলতানা দীর্ঘদিন যাবৎ তাহাদেরকে ভরণ-পোষণ এবং চিকিৎসা খরচ না দিয়ে ঘর হইতে বাহির করিয়া দেওয়ার জন্য পায়তারা করিয়া আসিতেছিল। ঘটনার দিন গত ২৫/০২/২০২৪ইং তারিখ সকাল অনুমানিক ১১:০০ঘটিকার সময় বাদী ও তাহার স্বামীকে মামলার অভিযুক্ত ব্যক্তি শাহিন ও তাহার স্ত্রী সোনিয়া সুলতানা তাহাদেরকে ঘর হইতে বাহির করিয়া দিয়া বসত ঘরে তালাবদ্ধ করিয়া দেয়। বাদীনির উক্তরুপ অভিযোগের প্রেক্ষিতে সূত্রোক্ত মামলাটি রুজু করতঃ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মামলাটি তদন্তাধীন আছে। মামলারুজুর পরেই পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় বাদী ও তাহার স্বামীকে তাহাদের বসত ঘরে পুনরায় বসবাসের ব্যবস্থা করিয়া দেন বলে আমাদের সংবাদাতা জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...