27 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ভারতের সঙ্গে টেস্ট জয়ের সুযোগ দেখছেন শান্ত চেন্নাইয়ের উদ্দেশে টাইগারদের দেশত্যাগ

অভিজ্ঞতায় ভারতকে এগিয়ে রাখলেও ভারতের সঙ্গে টেস্ট জয়ের সুযোগ দেখছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চেন্নাইয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে ভালো খেলাকেই জয়ের মন্ত্র মানছেন টাইগার অধিনায়ক।

দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ২০০০ সালে সাদা পোশাকে ভারতের সাথে প্রথম টেস্ট ম্যাচ খেলে বাংলাদেশ।। এরপর গত ২৪ বছরে প্রতিবেশী দলটির দেশে ও দেশের বাইরে সর্বমোট ১৩ টি টেস্ট খেলেছে বাংলাদেশ দল। যেখানে জয়ের মুখ দেখা হয়নি। ২০১৫ সালে ফতুল্লা টেস্টে ড্র টাই এখনো পর্যন্ত রোহিত-কোহলিদের বিপক্ষে সেরা সাফল্য বাংলাদেশের। তবে এবারের ভারত সফরে ভারতের সাথে টেস্ট পরিসংখ্যান সমৃদ্ধ করতে চান অধিনায়ক শান্ত।

অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট দল নাজমুল হোসেন শান্ত বলেন, অনেক চ্যালেঞ্জনীয় একটা সিরিজ আমাদের জন্য হতে যাচ্ছে। সিরিজ হচ্ছে একটা সুযোগ। আমরা দুইটা ম্যাচ জিতার জন্য খেলব এবং আমাদের লক্ষ্য এইটাই থাকবে আমরা কাজটা ঠিকমত করতে পার।

অভিজ্ঞতায় ভারতের পেসারদের এগিয়ে রাখলেও শান্তর বিশ্বাস দক্ষতার দিক থেকে নাহিদ রানা -তাসকিন আহমেদরা রোহিত-কোহলিদের চ্যালেঞ্জ জানানোর সামর্থ্য রাখেন।। পেসারদের পাশাপাশি অভিজ্ঞ স্পিন ডিপার্টমেন্ট নিয়ে আশাবাদী টাইগার অধিনায়ক। খেলতে চান দল হিসেবে।

শান্ত আরো জানান, ৫ দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে খুব আনন্দদায়ক একটা ম্যাচ হবে।

পরিকল্পনার জটিলতায় না গিয়ে পাকিস্তান সিরিজের আত্মবিশ্বাস কাজে লাগানোর প্রত্যাশা শান্তর। পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পর একটা বাড়তি আত্মবিশ্বাস দলের মধ্যে আছে বলেও জানান তিনি।

ছুটিতে থাকলেও জাতীয় দলের সঙ্গে শেষ মুহুর্তে যোগ দিয়েছেন চান্ডিকা হাথুরাসিংহে।। ভারতে অনুশীলন সেশনে কোচের সাথে মিলে বাকি কৌশল সাজাতে চায় বাংলাদেশ।

ওয়ানডেতে বড় দল হয়ে উঠলেও সাদা পোশাকে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ভারতকে এবার পরাজয় উপহার দিতে চায় টাইগাররা। যদিও সর্বশেষ ভারত সফরের দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। তবে রাওয়ালপিন্ডিতে অবিস্মরণীয় সিরিজ জয়ের পর নতুন কিছুর স্বপ্নে বিভোর বাংলাদেশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...