23 C
Dhaka
শনিবার, নভেম্বর ২১, ২০২৬

ময়মনসিংহে নারীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের নান্দাইলে নাজমা আক্তার (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের চারি আনি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নান্দাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুজন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সুত্র জানা গেছে, নিহত নাজমা আক্তার ওই এলাকার আব্দুল মান্নানের স্ত্রী। তিনি চার সন্তানের মা।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়াদাওয়া করেন নাজমা। খাওয়া শেষে রাত ১০টার দিকে পান কিনতে বের হন তিনি। তবে বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তার খোঁজ শুরু করেন।

কিছুক্ষণ পরে বাড়ি থেকে কিছুটা দূরে ধানক্ষেতে কোনো এক নারীর ক্ষত-বিক্ষত মরদেহ পড়ে রয়েছে বলে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে নাজমার পরিবারের লোকজন সেখানে গিয়ে তাকে শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এসআই মো. সুজন মিয়া বলেন, ধারণা করা হচ্ছে, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা কুপিয়ে হত্যার পর নাজমার মরদেহ ধানক্ষেতে ফেলে রেখে গেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। পরে আরও বিস্তারিত জানানো যাবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

0
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মহানগরীসহ সাত জেলায় মোট ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা...

২৪ টাকা রিচার্জ করে টেলিটকের কম কল রেট চালু করবেন যেভাবে

0
মোবাইল ফোনে নিয়মিত কথা বলতে গিয়ে অনেকেরই মাস শেষে বড় অঙ্কের টাকা খরচ হয়ে যায়। বিশেষ করে যাঁরা প্রতিদিন বিভিন্ন অপারেটরের নম্বরে কথা বলেন,...

বৃষ্টি হলেই ঘরে মাছির উপদ্রব বাড়ে কেন? দূর করার ৮ উপায়

0
একটানা বৃষ্টি, ভেজা পরিবেশ আর চারপাশে জমে থাকা পানি—সব মিলিয়ে বর্ষাকালে অনেক বাড়িতেই মাছির উপদ্রব বেড়ে যায়। দরজা-জানালা বন্ধ রেখেও অনেক সময় মাছির হাত...

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

0
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) সকালে...

মোবাইলের ওপরেই দেখুন ইন্টারনেট স্পিড, চালু করবেন যেভাবে

0
মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় সংযোগের গতি কত, তা জানার প্রয়োজন প্রায়ই হয়। কখনো ভিডিও বাফারিং করে, কখনো ফাইল ডাউনলোড হতে বেশি সময় লাগে,...