26 C
Dhaka
মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

মহাকাশ থেকে সংবাদ সম্মেলন, কী বললেন আটকে পড়া সুনীতা-বুচ

মাস তিনেক আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে তাদের নিয়ে মহাকাশযান রওনা দিয়েছিল মহাশূন্যের উদ্দেশে। সেই বাহন ফিরে এসেছে পৃথিবীতে। কিন্তু এখনও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই আটকে আছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। মহাকাশে তার সঙ্গী আর এক আমেরিকান বুচ উইলমোর। পৃথিবীপৃষ্ঠ থেকে ৪২০ কিলোমিটার উচ্চতায় আন্তর্জাতিক স্পেস স্টেশনে রয়েছেন তারা। সেখান থেকেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দুই নভোচারী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরও দিয়েছেন। শুক্রবার রাতে এই সাক্ষাৎকার সরাসরি সম্প্রচার করেছে আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

মহাকাশে কেমন দিন কাটছে? যে যানে চড়ে গিয়েছিলেন, তা ফেরত পাঠানোর সময় কেমন অনুভূতি হল? এমনই নানা প্রশ্নের মুখোমুখি হয়েছেন সুনীতারা। সাংবাদিকদের প্রশ্নের মুখে উইলমোর বলেন, ‘‘আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে এসেছি। আমরা মহাকাশযানের পাইলট। তাই সেই যানকে খালি অবস্থায় ফেরত চলে যেতে দেখা আমাদের জন্য বেশ কঠিন। কিন্তু জীবন এমনই।’’
সুনীতা বলেন, ‘‘আমরা যে পেশার সঙ্গে যুক্ত, তা এমনই অনিশ্চিত। আমরা আগেই আন্দাজ করেছিলাম, আমাদের পৃথিবীতে ফেরা কিছুটা পিছিয়ে যেতে পারে। কিন্তু আমরা ভাল আছি। এটাই আমাদের সবচেয়ে আনন্দের জায়গা। আমি মহাকাশে থাকতেই ভালবাসি।’’

গত ৫ জুন ফ্লোরিডা থেকে সুনীতাদের নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল বোয়িং স্টারলাইনার। গন্তব্য ছিল মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশন। আট দিন পরেই সেখান থেকে একই যানে চড়ে তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু মহাকাশযানটিতে ত্রুটি ধরা পড়ে। তার ভিতরে হিলিয়াম গ্যাস লিক করছিল। নাসা জানায়, এই অবস্থায় ওই যানে চড়ে পৃথিবীতে ফেরা সুনীতাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। তার পর মার্কিন সংস্থাটি সিদ্ধান্ত নেয়, আগামী ফেব্রুয়ারি পর্যন্ত মহাকাশেই থাকবেন দুই নভোচারী। তাঁদের আরও কিছু কাজ দেওয়া হয়। ফেব্রুয়ারিতে মহাকাশে সুনীতাদের আনতে যাবে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের বিশেষ মহাকাশযান।

আট দিনের সফরের মেয়াদ আট মাস হয়ে যাওয়ায় বাকি সময়ে মহাকাশে নানা গবেষণার কাজ চালাবেন সুনীতারা। কিছু দিন আগে ত্রুটিপূর্ণ বোয়িং স্টারলাইনারটিকে তারা পৃথিবীতে ফেরত পাঠিয়ে দিয়েছেন।

আগামী নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে। সুনীতারা জানিয়েছেন, মহাকাশ থেকেই তারা ভোট দিতে চান। তাদের জন্য বিশেষ ব্যালটের ব্যবস্থা করার অনুরোধ করেছেন দু’জনই। মহাকাশে থাকাকালীন সময়ে যারা তাদের সুস্বাস্থ্য এবং নিরাপত্তার জন্য প্রার্থনা করছেন, তাঁদের ধন্যবাদও জানিয়েছেন।

এই মুহূর্তে আন্তর্জাতিক স্পেস স্টেশনে সুনীতারা একা নন, আছেন মোট ১২ জন মহাকাশচারী। কিছু দিন আগেই একটি মহাকাশযানে পৌঁছেছেন দু’জন রাশিয়ান এবং এক জন আমেরিকান। চলতি মাসে আরও দু’জনের স্পেস স্টেশনে যাওয়ার কথা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...