32.4 C
Dhaka
সোমবার, নভেম্বর ৯, ২০২৬

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ভাষা ও আইসিটি প্রশিক্ষণ চালুর উদ্যোগ

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ভাষা শিক্ষা ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে এসব প্রশিক্ষণ কোর্স চালুর পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ উদ্যোগ বাস্তবায়নে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান।

রোববার (৮ নভেম্বর) রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘দক্ষতাভিত্তিক মাদ্রাসা শিক্ষা ও কর্মসংস্থান: আগামীর বাংলাদেশ বিনির্মাণে সরকারের ভাবনা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভাইস চ্যান্সেলর বলেন, ধর্মীয় শিক্ষার স্বকীয়তা বজায় রেখে সাধারণ, কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার সমন্বয়ে মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও কর্মমুখী করা প্রয়োজন। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। ইউজিসির পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ভাষা শিক্ষা ও আইসিটি প্রশিক্ষণ কোর্স চালুর উদ্যোগকে বিশ্ববিদ্যালয় ইতিবাচকভাবে গ্রহণ করেছে। এ ক্ষেত্রে ইউজিসির সহযোগিতা ও নির্দেশনা অনুসরণ করে অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতে কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে আগামী জানুয়ারির মধ্যে ভাষা শিক্ষা ও আইসিটি প্রশিক্ষণ কোর্স চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, কর্মজীবনে প্রবেশের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনও জরুরি।

তিনি জানান, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে দেশের আটটি বিভাগে আটটি বিশেষায়িত প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করে এসব কোর্স পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে বিভিন্ন অঞ্চলের মাদ্রাসা শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। ভাষাগত দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান, যোগাযোগের সক্ষমতা এবং কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে তাঁরা দেশীয় ও আন্তর্জাতিক কর্মবাজারে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন।

ইউজিসি সদস্য আরও বলেন, মাদ্রাসা শিক্ষাকে সময়োপযোগী ও কর্মমুখী করতে প্রচলিত শিক্ষার পাশাপাশি দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীরা যেন শুধু চাকরিপ্রার্থী না হয়ে দক্ষ জনশক্তি ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারেন, সে জন্য শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করা প্রয়োজন।

তিনি আরও বলেন, জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে উচ্চশিক্ষা পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, রোবোটিকস, অটোমেশন এবং ডেটা সায়েন্সের মতো আধুনিক প্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। পাশাপাশি গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের বিভিন্ন সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন তিনি।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শাহীনুল ইসলাম এবং কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রব্বানী।

এতে রংপুর বিভাগের বিভিন্ন ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। দিনব্যাপী সেমিনারে দক্ষতাভিত্তিক মাদ্রাসা শিক্ষা, শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ, ভাষাগত দক্ষতা উন্নয়ন, তথ্যপ্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণ এবং আধুনিক বিশ্বের চাহিদা অনুযায়ী মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

ফ্যাসিস্ট প্রতিহত করতে সংসদে দোয়া করলেন ধর্ম প্রতিমন্ত্রী

0
ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর আবার কেউ তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত করার সক্ষমতা চেয়ে জাতীয় সংসদে দোয়া করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার...

৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল করবে সরকার: প্রধানমন্ত্রী

0
শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করবে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে একটি করে...

পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি

0
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে নিজে কোনো আবেদন করেননি। তাঁর নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে দিল্লিতে...

এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেলের বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি

0
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকরের জন্য চলতি ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত...

নতুন দায়িত্বে পাঁচ এমপি

0
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার জন্য নতুন দায়িত্ব পেয়েছেন পাঁচ সংসদ সদস্য। তাঁদের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। স্পিকার ও ডেপুটি স্পিকারের...