24 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

মালদ্বীপের কিছু রিসোর্ট কেন ঘড়ির সময় এক ঘণ্টা এগিয়ে রাখে

অবকাশ কাটানোর জন্য মালদ্বীপের রিসোর্টগুলোর তুলনা নেইছবি: জে ডব্লিউ ম্যারিয়ট মালদ্বীপ রিসোর্ট

অবকাশ কাটানোর জন্য মালদ্বীপের রিসোর্টগুলোর তুলনা নেই। স্বচ্ছ নীল জল আর বিলাসী সমুদ্রযাপনের জন্য গড়ে তোলা দ্বীপ রিসোর্টগুলোও অতিথিদের সুন্দর সময় উপহার দিতে প্রস্তুত থাকে। এ জন্য নানা আয়োজনের পাশাপাশি কিছু রিসোর্ট মেনে চলে নিজস্ব সময়!

রিসোর্টগুলোর ভিন্নধর্মী এই সময় ব্যবস্থা ‘আইল্যান্ড টাইম’ বা ‘দ্বীপ সময়’ নামে পরিচিত। এতে রিসোর্ট কর্তৃপক্ষ নিজেদের ঘড়ির সময় মালদ্বীপের স্থানীয় সময়ের চেয়ে অন্তত এক ঘণ্টা এগিয়ে রাখে। কেন এমনটা করা হয়? জে ডব্লিউ ম্যারিয়ট মালদ্বীপ রিসোর্ট অ্যান্ড স্পার মহাব্যবস্থাপক মোহিত ডেম্বলা বলেন, ‘কাজটা মজা করে করা হয় এমন নয়, বরং দ্বীপবাসের সময় অতিথিদের দারুণ অভিজ্ঞতা দিতেই আমাদের এই প্রয়াস।’

সেন্ট রেজিস মালদ্বীপ ভোমুলি রিসোর্টের বিক্রয় ও বিপণন পরিচালক জিলাহ ভেগো বলেন, মালদ্বীপের বেশির ভাগ রিসোর্ট ব্যক্তিগত দ্বীপে অবস্থিত। দ্বীপের অবস্থানও মূল ভূখণ্ড থেকে বেশ দূরে। তাই ‘আইল্যান্ড টাইম’-এর ব্যবস্থা করলে ভ্রমণকারীরা দিনের আলো এক ঘণ্টা বেশি উপভোগ করতে পারেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌আকভান, যেসব জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা

0
ভারতের ওডিশা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে প্রবল ঘূর্ণিঝড় আকভান। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ওডিশার গোপালপুরের কাছে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়তে পারে। শক্তি কিছুটা কমিয়ে...

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন আজ তারেক রহমানের

0
একসময় ছিলেন বিরোধী দলের রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ। পেরিয়েছেন কারাবাস, রাজনৈতিক প্রতিকূলতা ও দীর্ঘ নির্বাসিত জীবন। দেশের বাইরে থেকেও সামলেছেন দলের নেতৃত্ব। অবশেষে দীর্ঘ ১৭...

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে

0
রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে বাধ্য করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা এবং গণহত্যা...

এক ফোঁটা রক্ত, ৯০০ কোটি ডলারের প্রতারণা

0
মাত্র এক ফোঁটা রক্ত দিয়েই শনাক্ত করা যাবে শরীরের শত শত রোগ ও স্বাস্থ্যগত সমস্যা। লাগবে না প্রচলিত পদ্ধতির মতো একাধিক পরীক্ষার জন্য বড়...

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখেন আহত ব্যক্তি নিজের ছেলে

0
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নিতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এক প্যারামেডিক। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, গুরুতর আহত ব্যক্তি আর...