28 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ৭০ ছাড়াল

মিয়ানমারে সামরিক বাহিনীর পৃথক বিমান হামলায় শিশুসহ ৭০ জনের বেশি নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও ৭০ জনের বেশি। দেশটির বিভিন্ন অঞ্চলে বিয়ের অনুষ্ঠানস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক এলাকা ও বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরে হামলার ঘটনা ঘটেছে।

রোববার (২৯ নভেম্বর) বিরোধী গোষ্ঠী, উদ্ধারকর্মী ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমারের পূর্বাঞ্চলীয় শান রাজ্য, পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য এবং মধ্যাঞ্চলীয় ম্যাগওয়ে অঞ্চলে এসব হামলা চালানো হয়। পৃথক দুই দিনের হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।

কারেনি রাজ্যের অন্তর্বর্তী নির্বাহী পরিষদের কর্মকর্তা বানিয়া খুং অং অভিযোগ করেছেন, সামরিক বাহিনী বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরেও বিমান হামলা চালিয়েছে। বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

রাখাইন রাজ্যের উদ্ধারকর্মী ওয়াই হুন অং জানিয়েছেন, হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে সামরিক শাসনবিরোধী জাতীয় ঐক্য সরকারের মুখপাত্র নে ফোন লাট বলেছেন, এসব হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার চেষ্টা চলছে।

সর্বশেষ হামলার বিষয়ে সামরিক বাহিনী-সমর্থিত সরকার তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে অতীতে দেশটির সামরিক বাহিনী দাবি করে আসছে, তারা কেবল বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শান্তিপূর্ণ আন্দোলনে প্রাণঘাতী বলপ্রয়োগের পর সামরিক শাসনের বিরোধীদের একটি অংশ সশস্ত্র প্রতিরোধ শুরু করে। বর্তমানে দেশটির বিস্তীর্ণ অঞ্চল সংঘাতের মধ্যে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনে ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায়ের এক সপ্তাহ পর সর্বশেষ এসব হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

নতুন প্রযুক্তিতে বদলাচ্ছে বাজাজ ডমিনার ৪০০, থাকছে ৩৪৯ সিসির ইঞ্জিন

0
নতুন ৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লে ও টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম যুক্ত হতে পারে বাজাজ ডমিনার ৪০০-তে। পরীক্ষামূলক সংস্করণের ছবি প্রকাশের পর নতুন মডেল নিয়ে...

পাকিস্তানের সঙ্গে টিসিবির পাঁচ বছরের চুক্তি

0
নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি, রপ্তানি ও সরবরাহব্যবস্থা শক্তিশালী করতে পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন অব পাকিস্তানের (টিসিপি) সঙ্গে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ট্রেডিং কর্পোরেশন...

মধ্যপ্রাচ্যের পর আফ্রিকায় ঘাঁটি গড়ছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের

0
মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে বলে দাবি করেছে তেহরান। এ পরিস্থিতিতে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরে থাকতে...

কোন সিমের নেটওয়ার্ক সবচেয়ে দুর্বল? বিটিআরসির রিপোর্টে উঠে এলো চমকপ্রদ তথ্য!

0
মোবাইল ফোনে কথা বলতে গিয়ে হঠাৎ কল কেটে যাওয়া, ইন্টারনেট চালু থাকলেও ওয়েবসাইট লোড না হওয়া কিংবা প্রয়োজনের সময় সিগন্যাল না পাওয়া—এ ধরনের সমস্যায়...

জিপি সিমে চালু হলো Google Pay রিচার্জ সুবিধা এক ক্লিকেই মিলবে ব্যালেন্স

0
মোবাইল রিচার্জের জন্য বিকাশ, নগদ কিংবা ব্যাংক কার্ডের পাশাপাশি এবার Google Pay ব্যবহারের সুযোগ পাচ্ছেন গ্রামীণফোনের গ্রাহকেরা। দেশের অন্যতম শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন তাদের...