23 C
Dhaka
রবিবার, নভেম্বর ২২, ২০২৬

মিসরের কাছে ড্রোন বিক্রি করবে তুরস্ক

মিসরের কাছে নিজেদের জনপ্রিয় সামরিক ড্রোন বিক্রিতে সম্মত হয়েছে তুরস্ক।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রোববার (৪ ফেব্রুয়ারি) বলেছেন, এক দশকের বিচ্ছেদের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর মিসরে ড্রোন সরবরাহ করতে সম্মত হয়েছে তুরস্ক।

আঙ্কারা ও কায়রো গত বছর রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নত হয়।

সেই সম্পর্ক উন্নয়নের প্রথম ধাপ হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি প্রথম মিসর সফরে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

সফরকালে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে বৈঠক করবেন তিনি।

এ সফর প্রসঙ্গে তুরস্কর বেসরকারি টেলিভিশন এ হাবের-এ পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন,
মিসরের প্রেসিডেন্টের সঙ্গে বাণিজ্য, শক্তি এবং নিরাপত্তাসহ দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।

তিনি বলেন, ‘আমরা চাই মিসরকে আমাদের কিছু প্রযুক্তি সরবরাহ করতে। সেই লক্ষ্যে মিসরকে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) এবং অন্যান্য প্রযুক্তি সরবরাহ করার বিষয়ে আমাদের একটি চুক্তি রয়েছে।

উল্লেখ্য, সিরিয়া, লিবিয়া, আজারবাইজান এবং ইউক্রেনের সংঘাতে তুর্কি ড্রোনের সফল ব্যবহার হয়েছে। যে কারণে তুর্কি ড্রোনের আন্তর্জাতিক চাহিদা বেড়েছে।

এর আগে ইথিওপিয়া ও মরক্কোর কাছেও ড্রোন বিক্রি করেছে তুরস্ক। দেশ দুটির কাছে ‘যুদ্ধক্ষেত্রে কার্যকর’ হিসেবে খ্যাতি পাওয়া বায়রাক্তার টিবি২ ড্রোন রপ্তানি করেছে আঙ্কারা।

নীল নদের ওপর একটি জলবিদ্যুৎ বাঁধের জন্য মিসরের সাথে হিমশীতল সম্পর্ক রয়েছে এমন ইথিওপিয়া তুর্কি ড্রোনের ক্রেতাদের মধ্যে রয়েছে।

মিসরের কাছে ড্রোন বিক্রি করবে তুরস্ক মিসরের কাছে নিজেদের জনপ্রিয় সামরিক ড্রোন বিক্রিতে সম্মত হয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রোববার (৪ ফেব্রুয়ারি) বলেছেন, এক দশকের বিচ্ছেদের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর মিসরে ড্রোন সরবরাহ করতে সম্মত হয়েছে তুরস্ক। আঙ্কারা ও কায়রো গত বছর রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নত হয়। সেই সম্পর্ক উন্নয়নের প্রথম ধাপ হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি প্রথম মিসর সফরে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সফরকালে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে বৈঠক করবেন তিনি। এ সফর প্রসঙ্গে তুরস্কর বেসরকারি টেলিভিশন এ হাবের-এ পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, মিসরের প্রেসিডেন্টের সঙ্গে বাণিজ্য, শক্তি এবং নিরাপত্তাসহ দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন, ‘আমরা চাই মিসরকে আমাদের কিছু প্রযুক্তি সরবরাহ করতে। সেই লক্ষ্যে মিসরকে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) এবং অন্যান্য প্রযুক্তি সরবরাহ করার বিষয়ে আমাদের একটি চুক্তি রয়েছে। উল্লেখ্য, সিরিয়া, লিবিয়া, আজারবাইজান এবং ইউক্রেনের সংঘাতে তুর্কি ড্রোনের সফল ব্যবহার হয়েছে। যে কারণে তুর্কি ড্রোনের আন্তর্জাতিক চাহিদা বেড়েছে। এর আগে ইথিওপিয়া ও মরক্কোর কাছেও ড্রোন বিক্রি করেছে তুরস্ক। দেশ দুটির কাছে ‘যুদ্ধক্ষেত্রে কার্যকর’ হিসেবে খ্যাতি পাওয়া বায়রাক্তার টিবি২ ড্রোন রপ্তানি করেছে আঙ্কারা। নীল নদের ওপর একটি জলবিদ্যুৎ বাঁধের জন্য মিসরের সাথে হিমশীতল সম্পর্ক রয়েছে এমন ইথিওপিয়া তুর্কি ড্রোনের ক্রেতাদের মধ্যে রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল কবে, যেভাবে জানতে পারবেন শিক্ষার্থীরা

0
২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। এদিন বেলা ১১টায় ফল প্রকাশের কথা জানিয়েছে শিক্ষা...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাতে আসছে বিকল্প রুট, নকশা চূড়ান্ত

0
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর যানবাহনের চাপ কমানো এবং আঞ্চলিক যোগাযোগব্যবস্থা সহজ করতে ঢাকা-কুমিল্লা বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১৩৮ কিলোমিটার দীর্ঘ এ সড়ক...

আজ টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

0
বার্ষিক সংরক্ষণ ও মেরামত কাজের জন্য চট্টগ্রামের বার আউলিয়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের একটি ট্রান্সফর্মার বন্ধ রাখা হচ্ছে। এ কারণে আজ রোববার (২২ নভেম্বর)...

মৃত্যুর পরও যে ৩ আমলের সওয়াব পৌঁছাতে থাকে?

0
মানুষের দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে। মৃত্যুর পর পরিবার, আত্মীয়স্বজন ও পরিচিতজনেরা একসময় নিজ নিজ জীবনে ফিরে যাবেন। কিন্তু একজন মানুষ জীবদ্দশায় এমন...

পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকার

0
বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে নতুন ১৪ হাজার পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার...