25 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫সহ আহত ১০

স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবর্ষণ ও একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব সংঘর্ষ চলে। বৃহস্পতিবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ককটেল বিস্ফোরণের বিকট শব্দে বৃহস্পতিবার সকালে ঘুম ভাঙে মোল্লাকান্দি এলাকার মানুষের। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আওলাদ মোল্লা এবং মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির নেতা রহিম মোল্লার মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে দুই পক্ষ দেশি-বিদেশি অস্ত্র ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ ওঠে। সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ভাষ্য। তবে সংঘর্ষের কারণ ও এতে জড়িত ব্যক্তিদের বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

এনভিডিয়ার অন্তর্বর্তী সিইও কোলেট ক্রেস, নেতৃত্বে কী অভিজ্ঞতা

0
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং পদত্যাগ করার পর প্রতিষ্ঠানটির অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন দীর্ঘদিনের প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস। ২০১৩ সাল...

স্কুলে ভর্তি ফি আদায়ে নতুন নির্দেশনা, পুনর্ভর্তি ফি নিষিদ্ধ

0
শিক্ষাপ্রতিষ্ঠানে একই শ্রেণি থেকে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হয়ে পুনরায় ভর্তি হওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না। তবে প্রতিষ্ঠানগুলো নির্ধারিত নিয়ম...

রায়পুরে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে তাঁতীদলের বিক্ষোভ

0
লক্ষ্মীপুরের রায়পুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও তাঁতী লীগের নেতাকর্মীদের কথিত নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রায়পুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর তাঁতীদল। বৃহস্পতিবার...

কক্সবাজারের হোটেলে আগুন, ভেতরে ছিলেন শতাধিক পর্যটক

0
কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনের কক্স অ্যাম্বাসেডর হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হোটেলটির অষ্টম তলার একটি কক্ষে আগুনের সূত্রপাত...

উল্টো পথে বাইক চালালে জরিমানা কত টাকা?

0
বাংলাদেশের সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী নির্ধারিত অভিমুখের বিপরীত দিক থেকে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ। আইনের ৪৯ ধারার এই বিধান লঙ্ঘন করলে ৯২(১) ধারায় সর্বোচ্চ...