23 C
Dhaka
শনিবার, নভেম্বর ২১, ২০২৬

মুসলিম দেশের নেতাদের সঙ্গে সৌদি বাদশা ও যুবরাজের ঈদ শুভেচ্ছা বিনিময়

মুসলিম দেশগুলোর নেতাদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার তারবার্তা পাঠিয়ে তাঁরা এই শুভেচ্ছা জানান।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ঈদের ছুটিতে মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে যোগাযোগের আগ্রহ থেকে এসব তারবার্তা পাঠানো হয়েছে। বার্তায় সৌদি বাদশা ও যুবরাজ মুসলিম বিশ্বের আরও নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রত্যাশা জানিয়েছেন।

ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন মুসলিম দেশের নেতাদের কাছ থেকেও শুভেচ্ছা বার্তা পেয়েছেন সৌদি আরবের নেতারা।

Previous article
Next article
গত মৌসুমে সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে ম্যানচেস্টার সিটির কাছে বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই হারের যন্ত্রণা এখনও ভুলতে পারেননি রিয়াল বস কার্লো আনচেলত্তি। প্রতিশোধের আগুনে জ্বলছেন তিনি। আজ সান্টিয়াগো বার্নাব্যুতে সেই ম্যানসিটির মুখোমুখি তারা। ইংলিশ চ্যাম্পিয়নদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে শিষ্যদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন আনচেলত্তি। আজ শেষ আটের অপর ম্যাচে ধুঁকতে থাকা বায়ার্ন মিউনিখের বিপক্ষে নামছে আর্সেনাল। রেকর্ড ১৪ বার চ্যাম্পিয়ন্স লিগজয়ী রিয়াল। গত মৌসুমে সিটির কাছে বিধ্বস্ত হওয়ায় নিজ দলের ওপরও রাগ রয়েছে আনচেলত্তির। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সে ক্ষোভ ঝরে পড়ে তাঁর কণ্ঠে, ‘সেবার আমরা সাহস ছাড়া খেলেছিলাম। আমাদের মাঝে কোনো দৃঢ়তা ছিল না। এ ধরনের বড় ম্যাচে সাহস ও চারিত্রিক দৃঢ়তা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে দ্বিতীয় লেগে আমাদের মাঝে কিছুই ছিল না।’ গত মৌসুমে সেমির প্রথম লেগে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছিল রিয়াল। তবে ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগে সিটির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা।’ এবার তাঁর দলকে মানসিকভাবে শক্তিশালী হয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন তিনি। রিয়ালের সামনে আজ বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। আর্লিং হালান্ড ও কেভিন ডি ব্রুইনার মতো তারকাদের ছাড়া মানিয়ে নিতে দলকে অভ্যস্ত করে ফেলেছেন সিটি বস পেপ গার্দিওলা। আর এখন চোট কাটিয়ে পুরো ছন্দে ফিরে এসেছেন ডি ব্রুইনা। গত কয়েক ম্যাচে হালান্ডের ফর্ম অবশ্য তেমন ভালো যাচ্ছে না। সিটির মূল চিন্তা রক্ষণ। জন স্টোন্স ও কাইল ওয়াকার পুরোপুরি ফিট নন। এ সুযোগটাই নিতে চাইছেন রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহামরা। দুরন্ত ফর্মে আছেন রদ্রিগোও। এ ত্রয়ীর ওপর ভরসা করেই প্রতিশোধের ছক আঁকছেন আনচেলত্তি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

0
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) সকালে...

মোবাইলের ওপরেই দেখুন ইন্টারনেট স্পিড, চালু করবেন যেভাবে

0
মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় সংযোগের গতি কত, তা জানার প্রয়োজন প্রায়ই হয়। কখনো ভিডিও বাফারিং করে, কখনো ফাইল ডাউনলোড হতে বেশি সময় লাগে,...

আজ বিশ্ব টেলিভিশন দিবস, সাদা-কালো থেকে স্মার্ট টিভির যাত্রা

0
একসময় টেলিভিশন ছিল মানুষের বিনোদন ও তথ্য পাওয়ার অন্যতম প্রধান মাধ্যম। সাদা-কালো পর্দায় সীমিত অনুষ্ঠান সম্প্রচার থেকে শুরু করে বর্তমানে ইন্টারনেটনির্ভর স্মার্ট টিভি—দীর্ঘ পথ...

সশস্ত্র বাহিনী দিবসের বাণীতে জিয়াউর রহমানকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক...

ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুরে এক যুবক, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে

0
ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ফাং ওয়েনজুন নামে এক যুবক। লক্ষ্মীপুরের তরুণী সুমাইয়া আক্তারকে জীবনসঙ্গী করার উদ্দেশ্যে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম...