29.7 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬

মোহাম্মদ দেইফ ভালো আছেন সুস্থ আছেন, জানাল হামাস

সম্প্রতি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফকে হত্যা করা হয়েছে বলে দাবি করে ইসরাইল। তবে তাদের সে দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনটি।

লেবাননে হামাসের প্রতিনিধি ও পলিট ব্যুরোর সদস্য ওসামা হামদান বৃহস্পতিবার বার্তা সংস্থা এপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ইসরাইলের কর্মকর্তা ও গণমাধ্যমগুলো মোহাম্মদ দেইফকে হত্যা করার বিষয়ে যে দাবি করেছে, তা মিথ্যা। বরং সামরিক শাখার প্রধান কমান্ডার ভালো আছেন, সুস্থ আছেন।

এর আগে গত ১ আগস্ট ইসরাইল দাবি করে যে, গত মাসে বিমান হামলায় শীর্ষ ফিলিস্তিনি কমান্ডার নিহত হয়েছেন। তাদের এ দাবির প্রেক্ষিতে এতদিন চুপ থাকলেও, এই প্রথমবার হামাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইসরাইলি দাবির বিষয়ে কথা বললেন।

ওসামা হামদান এপিকে বলেন, হামাস বিশ্বাস করে ইসরাইল সেই দিন (১ আগস্ট) যে ‘গণহত্যা’ চালিয়েছে, তার ‘ন্যায্যতা’ দেওয়ার জন্যই জুলাইয়ের ওই হামলা দেইফকে লক্ষ্য করে পরিচালনা করা হয়েছে বলে দাবি করছে। খান ইউনুসে ইসরাইলের ওই হামলায় ৮৮ জন ফিলিস্তিনি প্রাণ হারান।  এছাড়া আরও ২৮৯ জন আহত হন।

১৯৯০-এর দশকে আল-কাসাম ব্রিগেড প্রতিষ্ঠা করে হামাস। সেখানে প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন মোহাম্মদ দেইফ। ২০ বছরেরও বেশি সময় ধরে বাহিনীটির সামরিক শাখার নেতৃত্ব দিচ্ছেন তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...