25 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর, কোরআন হাতে শপথের পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ আগামী জানুয়ারিতে পবিত্র কোরআন ব্যবহার করে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে এ জন্য কোন কোরআনের কপি বেছে নেবেন, তা এখনো চূড়ান্ত করেননি মিশিগান থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট নেতা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পরিকল্পনার কথা জানান এল-সাইয়েদ। তিনি বলেন, শপথ অনুষ্ঠানে কোরআন ব্যবহারের সম্ভাবনাই বেশি। তবে কোন কপিটি ব্যবহার করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।

এল-সাইয়েদের বিবেচনায় রয়েছে দুটি কোরআনের কপি। এর একটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট টমাস জেফারসনের সংগ্রহে থাকা ঐতিহাসিক কোরআন। অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত একটি প্রাচীন কোরআন।

জেফারসনের কোরআনটি এর আগেও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে আলোচনায় এসেছিল। ২০০৭ সালে প্রতিনিধি পরিষদের প্রথম মুসলিম সদস্য কিথ এলিসন কংগ্রেসে শপথ গ্রহণের আনুষ্ঠানিক পুনরাভিনয়ে এই কোরআন ব্যবহার করেছিলেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ধর্মীয় বৈচিত্র্যের একটি প্রতীকী দৃষ্টান্ত তৈরি হয়।

তবে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, শপথ নেওয়ার সময় কোনো ধর্মগ্রন্থ ব্যবহার করা বাধ্যতামূলক নয়। সিনেট সদস্যদের মূল শপথ হলো যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করা। ধর্মীয় গ্রন্থ ব্যবহার করা সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের বিষয়।

এল-সাইয়েদও সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট করেছেন। তাঁর ভাষায়, শপথের মূল বিষয় কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ নয়; বরং যে সংবিধান তাঁকে নির্বাচনে অংশ নেওয়া এবং জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ দিয়েছে, তার প্রতি আনুগত্য প্রকাশ।

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যের সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন এল-সাইয়েদ। আগামী ২০২৭ সালের জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে তাঁর দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।

নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হওয়ার ইতিহাস গড়েছেন তিনি। শপথ অনুষ্ঠানে কোরআন ব্যবহার করলে দেশটির সিনেটে প্রথমবারের মতো কোনো সদস্য এই ধর্মগ্রন্থ হাতে আনুষ্ঠানিক শপথ নেওয়ার নজিরও তৈরি হবে।

সূত্র: এনপিআর

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আকভান, কবে কোথায় আঘাত হানবে

0
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।...

একদিনে ডেঙ্গুতে ৮ মৃত্যু, আক্রান্ত হয়ে হাসপাতালে হাজারো মানুষ

0
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।...

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

0
শনিবার (১৪ নভেম্বর) সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালে নেওয়ার...

বিকাশের আগেই মোবাইল ব্যাংকিং চালু করেছিল যে প্রতিষ্ঠান

0
বাংলাদেশে মোবাইল ফোনের মাধ্যমে টাকা পাঠানো, গ্রহণ, বিল পরিশোধ কিংবা কেনাকাটার মূল্য দেওয়ার জন্য এখন অসংখ্য মানুষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস ব্যবহার করেন।...

ইবিতে ময়মনসিংহের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

0
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে...