27 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

রক্তে কোলেস্টেরল কমায় যেসব মসলা

ফাইল ছবি

বেশিরভাগ মানুষ উচ্চ কোলেস্টেরলের সমস্যায় ভোগেন।  অতিরিক্ত ওজন বা স্থূলতা, অলস জীবনযাপন, ধূমপান, মানসিক চাপ, অতিরিক্ত মদ্যপানের কারণে বেড়ে যায় কোলেস্টেরল। স্যাচুরেইটেড ফ্যাট বেশি আছে এমন খাবার খেলে কোলেস্টেরল বাড়ে।

কোলেস্টেরল বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ মেনে নিয়মিত ওষুধ খেতে হবে। নিয়ন্ত্রিত জীবন যাপনে অভ্যস্ত হতে হবে। কিছু মসলার ওপর ভরসা রাখতে পারেন। এ মসলাগুলো রক্তে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে।

দারুচিনি

কোলেস্টেরল কমাতে দারুচিনি দিয়ে তৈরি চা খেতে পারেন।  এ মসলায় থাকা অ্যান্টি-অক্সিড্যান্ট ও অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতেও ভূমিকা রাখে।  দারুচিনি রান্নার স্বাদ বাড়ায় এবং সর্দি কাশি কমাতে ভূমিকা রাখে। সেই সঙ্গে কোলেস্টেরলের মতো ক্রনিক সমস্যার সঙ্গে লড়াই করতেও কার্যকরী ভূমিকা পালন করে।

গোলমরিচ

ওজন কমাতে, সর্দি-কাশি-ঘন ঘন ঠাণ্ডা লাগা প্রতিরোধে গোলমরিচ ভূমিকা রাখে। শুধু তাই নয়, এ মসলা কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতেও কাজ করে। অ্যান্টি-অক্সিড্যান্ট এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদানসমৃদ্ধ এই মশলা কোলেস্টেরল অন্যতম দাওয়াই। তাই সঠিক নিয়ম মেনে গোলমরিচ খান।

জোয়ান

ভরপেট খাবার খাওয়ার পর দ্রুত হজমের জন্য অনেকেই জোয়ান খান। অনেকেই জানেন হজমশক্তি বাড়াতে জোয়ান উপকারী। কিন্তু অনেকেই জানেন না, জোয়ান শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায়। তাই সুস্থ থাকতে ফ্যাটি অ্যাসিড এবং ডায়েটারি ফাইবারে ভরপুর জোয়ান খেতে পারেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...