24 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

রাশিয়ার ২ তেল শোধনাগারে ইউক্রেনের হামলা।

নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার দুইটি তেল শোধনাগার ও একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। ইউক্রেনের প্রতিরক্ষা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি এএফপিকে জানায়, ইউক্রেন দক্ষিণ ক্রাসনোদার অঞ্চলে দুটি শোধনাগারের প্রধান প্রযুক্তিগত সুবিধায় হামলা চালানো হয়েছে।

এবার মার্কিন সিনেটে ইউক্রেন-ইসরায়েলের জন্য সহায়তা বিল পাস ইসরায়েলি মালিকের পণ্যবাহী জাহাজ আটক করলো ইরান এর আগে রাশিয়ার কর্মকর্তারা স্লাভিয়ানস্ক-অন-কুবান শহরের তেল শোধনাগারে আগুন লাগার কথা জানান। তাছাড়া রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, সেখানে উৎপাদন আংশিকভাবে বন্ধ রয়েছে।

সম্প্রতি মার্কিন সিনেটে ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিল পাস হয়েছে। রিপাবলিকান কট্টরপন্থিদের তীব্র আপত্তির পরেও ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানকে নিরাপত্তা সহায়তা প্রদান করতে বড় ধরনের এই সহায়তা প্যাকেজের অনুমোদন দেওয়া হয়।

প্রতিনিধি পরিষদে এই বিলের জন্য মোট ৪২৩টি ভোট পড়ে। এর মধ্যে ২১০ জন ডেমোক্র্যাট ও ১০১ জন রিপাবলিকান বিলটির পক্ষে ভোট দেন এবং ১১২ জন রিপাবলিকান বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন।

জানা গেছে, ইউক্রেনের সংঘাত মোকাবিলায় দেশটিকে ৬১ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া গাজায় ৯ বিলিয়ন ডলার মানবিক সহায়তাসহ ইসরায়েলের জন্য ২৬ বিলিয়ন ডলার এবং তাইওয়ানসহ প্রশান্ত মহাসাগরীয় এলাকার জন্য ৮ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন আজ তারেক রহমানের

0
একসময় ছিলেন বিরোধী দলের রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ। পেরিয়েছেন কারাবাস, রাজনৈতিক প্রতিকূলতা ও দীর্ঘ নির্বাসিত জীবন। দেশের বাইরে থেকেও সামলেছেন দলের নেতৃত্ব। অবশেষে দীর্ঘ ১৭...

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে

0
রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে বাধ্য করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা এবং গণহত্যা...

এক ফোঁটা রক্ত, ৯০০ কোটি ডলারের প্রতারণা

0
মাত্র এক ফোঁটা রক্ত দিয়েই শনাক্ত করা যাবে শরীরের শত শত রোগ ও স্বাস্থ্যগত সমস্যা। লাগবে না প্রচলিত পদ্ধতির মতো একাধিক পরীক্ষার জন্য বড়...

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখেন আহত ব্যক্তি নিজের ছেলে

0
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নিতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এক প্যারামেডিক। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, গুরুতর আহত ব্যক্তি আর...

হরমুজ ও ইরান ইস্যুতে চীনের সঙ্গে অভিন্ন স্বার্থের কথা বললেন ট্রাম্প

0
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের অভিন্ন স্বার্থ রয়েছে...