27 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

রাষ্ট্রদূতদের নিয়ে নেতিবাচক প্রচারে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

ফাইল ছবি

বিদেশে নিযুক্ত বাংলাদেশের কয়েকজন রাষ্ট্রদূত এবং নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে কয়েকটি পত্রিকায় নেতিবাচক প্রচারের কারণে বিদেশে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতিক অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান। একইসঙ্গে বিষয়টিকে ‘দুঃখজনক’ বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতিক অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান। একইসঙ্গে বিষয়টিকে ‘দুঃখজনক’ বলেও মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও নীতিতে কোনো সংস্কারের কার্যক্রম চলছে কি না, জানতে চাইলে মুখপাত্র বলেন, আগে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের চাকরির মেয়াদ শেষ হওয়ার পর চুক্তিতে মেয়াদ বাড়ানো হতো। সেটি এ মুহূর্তে আর করা হচ্ছে না। আগামী ডিসেম্বরে সাত–আটজন রাষ্ট্রদূতের মেয়াদ শেষ হবে, তাদের আর সময় বাড়ানো হবে না। এটি আমাদের সংস্কারের একটি অংশ।

বিদেশের সঙ্গে সম্পর্ক রক্ষা বা উন্নয়নের ক্ষেত্রে এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে কি না, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে কোনো ধরনের অস্থিরতা রয়েছে কি না, জানতে চাইলে তৌফিক হাসান বলেন, ইদানীং কিছু পত্রপত্রিকায় কিছু রাষ্ট্রদূত বা কর্মকর্তাকে নিয়ে নেতিবাচক তথ্য দেখা যাচ্ছে, এটি সত্যিই খুবই দুঃখজনক। কারণ, একজন রাষ্ট্রদূত বা হাইকমিশনার ২০-২৫ বছরের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে উচ্চপর্যায়ে পৌঁছান। যদি তার যথেষ্ট অভিজ্ঞতা না থাকে, তাহলে সরকার তাকে নিয়োগ দেয় না।

তিনি বলেন, যারা রাষ্ট্রদূতদের বিরুদ্ধে কাজ করছেন, তারা ভালো কাজ করছেন না এবং এর মাধ্যমে তারা পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের নেতিবাচক ভাবমূর্তি বিদেশের মাটিতে তুলে ধরছেন। সরকার কিন্তু জেনেশুনেই একজন যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন।

তৌফিক হাসান সাংবাদিকদের আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ থাকবে, আপনারা ভেতরের খবরটা জেনেবুঝে প্রতিবেদন করবেন। এমন কোনো কাজ করবেন না, যা বাংলাদেশের নেতিবাচক ভাবমূর্তি বাইরে তুলে ধরে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...