30.7 C
Dhaka
রবিবার, নভেম্বর ৮, ২০২৬

রিয়াদে বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত আরামকো টাওয়ার, ভাঙল কাচ

সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক শক্তিশালী বিস্ফোরণের পর রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত আরামকো টাওয়ারের কয়েকটি তলার জানালার কাচ ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়।

রোববার (৮ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, রিয়াদের অন্যতম উঁচু ভবন আরামকো টাওয়ারের একাধিক তলার জানালার কাচ বিস্ফোরণের অভিঘাতে ভেঙে যায়।

সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, হামলার চেষ্টা প্রতিহত করার পর ধ্বংসাবশেষ ভবনটির ওপর পড়ে। এতে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

এর আগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করে, ইয়েমেনের ইরানপন্থী হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। পরে রিয়াদ ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলে আরও দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানায় জোটটি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স জানায়, রোববার সকালে রিয়াদের বিভিন্ন এলাকায় একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ আগে সম্ভাব্য নিরাপত্তা হুমকি নিয়ে সতর্কতা জারি করেছিল সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পরে পরিস্থিতি নিরাপদ বলে ঘোষণা দেওয়া হয়।

এ ঘটনায় সৌদি আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। হামলার দায় স্বীকার করে হুথি গোষ্ঠীর পক্ষ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি।

গত জুলাইয়ে ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরবের বিমানবন্দর, সমুদ্রবন্দর ও তেল স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে হুথিরা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ইয়েমেনে হুথিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি আরব।

গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া বৃহত্তর সংঘাতের মধ্যে সৌদি আরব ও হুথিদের মধ্যকার লড়াই নতুন করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। রিয়াদের গুরুত্বপূর্ণ আর্থিক এলাকায় আরামকোর ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা সেই উদ্বেগ আরও বাড়িয়েছে।

সূত্র: রয়টার্স

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

শুধু কূটনীতিতে রোহিঙ্গা সংকটের সমাধান হবে না: শামা ওবায়েদ

0
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, দীর্ঘদিনের এই সংকট কেবল প্রচলিত কূটনৈতিক তৎপরতার...

ওমরাহযাত্রার আগে নামাজে ইমামতি করতে গিয়ে ইমামের মৃত্যু

0
সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাত্রার আগে তুরস্কের কোনইয়া বিমানবন্দরে নামাজের নেতৃত্ব দেওয়ার সময় অসুস্থ হয়ে মারা গেছেন ৬৮ বছর বয়সী অবসরপ্রাপ্ত এক ইমাম।...

ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান এখনো শেষ হয়নি: কাটজ

0
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তাঁর দাবি, তেহরান আবারও পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে এবং...

ডিসেম্বরের এক দিনের ছুটিতে মিলবে টানা চার দিনের অবকাশ

0
ডিসেম্বরে মহান বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন অবকাশ কাটানোর সুযোগ তৈরি হচ্ছে চাকরিজীবীদের জন্য। এ জন্য সরকারি ছুটির পরের কর্মদিবস...

চীনের আপত্তির মধ্যেই তাইওয়ানে আরও তিন এফ-১৬ যুদ্ধবিমান

0
চীনের তীব্র বিরোধিতার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে আরও তিনটি অত্যাধুনিক এফ-১৬ভি ব্লক ৭০ যুদ্ধবিমান পেয়েছে তাইওয়ান। নতুন এই চালান পৌঁছানোর মধ্য দিয়ে দেশটির হাতে যুক্তরাষ্ট্রের...