24 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ার কারণ খুঁজতে হবে : ড. এ কে আব্দুল মোমেন

নিজস্ব প্রতিবেদক :
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ ও মিয়ানমার সরকার রাজি থাকা সত্ত্বেও রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ার কারণ খুঁজে বের করতে হবে। নির্যাতিত রোহিঙ্গা সম্প্রদায়ও নিজ ভূমিতে ফিরে যাওয়ার জন্য উদগ্রীব।

এসময়, মালয়েশিয়া ও বাংলাদেশের পার্লামেন্ট সদস্যদের মধ্য একটি পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ ফোরাম গঠনে উভয় পক্ষ নীতিগতভাবে রাজি হয়েছে। এটা কীভাবে বাস্তবায়ন করা যায় তা নিয়ে উভয় দেশ কাজ করবে।

গত সোমবার (১৩ মে) সন্ধ্যায় মিয়ানমারবিষয়ক মালয়েশিয়ার উপদেষ্টা গ্রুপের চেয়ারম্যান তান শ্রী সৈয়দ হামিদ আলবারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ড. এ কে আব্দুল মোমেন এমপির সঙ্গে জাতীয় সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

স্থায়ী কমিটির সভাপতি বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরে নিতে রাজি আছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা তাদের নিজ ভূমিতে ফিরে যেতে উদগ্রীব হয়ে বসে আছে। বাংলাদেশ সরকারও তাদেরকে ফেরত পাঠানোর জন্য সবধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে সবপক্ষ রাজি থাকা সত্ত্বেও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া বন্ধ কেন? কেন রোহিঙ্গা সংকট সমাধান হচ্ছে না? এর কারণ খতিয়ে দেখা দরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সব সদস্যদের নিয়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে তারা অত্যন্ত মানবতর জীবনযাপন করছেন। রোহিঙ্গা পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। দ্রুত তার মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিকল্প নেই।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন আজ তারেক রহমানের

0
একসময় ছিলেন বিরোধী দলের রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ। পেরিয়েছেন কারাবাস, রাজনৈতিক প্রতিকূলতা ও দীর্ঘ নির্বাসিত জীবন। দেশের বাইরে থেকেও সামলেছেন দলের নেতৃত্ব। অবশেষে দীর্ঘ ১৭...

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে

0
রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে বাধ্য করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা এবং গণহত্যা...

এক ফোঁটা রক্ত, ৯০০ কোটি ডলারের প্রতারণা

0
মাত্র এক ফোঁটা রক্ত দিয়েই শনাক্ত করা যাবে শরীরের শত শত রোগ ও স্বাস্থ্যগত সমস্যা। লাগবে না প্রচলিত পদ্ধতির মতো একাধিক পরীক্ষার জন্য বড়...

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখেন আহত ব্যক্তি নিজের ছেলে

0
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নিতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এক প্যারামেডিক। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, গুরুতর আহত ব্যক্তি আর...

হরমুজ ও ইরান ইস্যুতে চীনের সঙ্গে অভিন্ন স্বার্থের কথা বললেন ট্রাম্প

0
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের অভিন্ন স্বার্থ রয়েছে...