22 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

শিক্ষক নিয়োগে আর শুধু এমসিকিউ নয়, প্রিলিমিনারির পর দিতে হবে আরও দুই পরীক্ষা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পরীক্ষায় বড় পরিবর্তন আসতে পারে। নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রার্থীদের শুধু প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে না; এরপর লিখিত ও মৌখিক পরীক্ষায়ও অংশ নিতে হবে। অর্থাৎ শিক্ষক নিয়োগে তিন ধাপের মূল্যায়ন পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তাবিত কাঠামোয় ১০০ নম্বরের প্রিলিমিনারি, ১০০ নম্বরের লিখিত এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষা রাখার পরিকল্পনা রয়েছে। এ পদ্ধতিতে প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞান যাচাইয়ের সুযোগ তৈরি হবে।

প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে বহুনির্বাচনি বা এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হতে পারে। এতে উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। লিখিত পরীক্ষায় সফলদের জন্য থাকবে মৌখিক পরীক্ষা।

বর্তমানে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রচলিত কাঠামোতে প্রিলিমিনারির পর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। নতুন প্রস্তাবে এই দুই ধাপের মাঝখানে লিখিত পরীক্ষা যুক্ত করার কথা বলা হচ্ছে। ফলে প্রার্থীদের বিষয়ভিত্তিক দক্ষতা যাচাইয়ের জন্য আলাদা একটি ধাপ তৈরি হবে।

তবে প্রস্তাবিত পদ্ধতি এখনো চূড়ান্ত নয়। এ জন্য সংশ্লিষ্ট বিধিমালা ও নিয়োগসংক্রান্ত নির্দেশনা সংশোধন করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন এবং চূড়ান্ত নির্দেশনা জারির পরই নতুন পদ্ধতি কার্যকর হওয়ার সুযোগ তৈরি হবে।

এদিকে এনটিআরসিএর নবম শিক্ষক নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। চলমান শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর নতুন পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে পরীক্ষার তারিখ ও পদ্ধতি সম্পর্কে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত চাকরিপ্রার্থীদের অপেক্ষা করতে হবে।

সূত্রঃ jagonews24

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ বোয়েসেলের

0
দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে...

প্রতিটি জেলায় একটি মাদ্রাসার মাঠ উন্নয়নের উদ্যোগ, তালিকা চাইল অধিদপ্তর

0
দেশের প্রতিটি জেলায় একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার খেলার মাঠ উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা থেকে উপযুক্ত একটি মাদ্রাসা নির্বাচন করে তালিকা...

আগামীকাল টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

0
জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) রংপুরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ...

সুনামগঞ্জ সদরে এসআরবি-৯–এর অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার

0
সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর ডলুরা এলাকা থেকে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গত ৯ নভেম্বর (সোমবার) রাতে...

রমজান শুরু হতে বাকি আর কত দিন, জানাল চাঁদ দেখা কমিটি

0
বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাস। সেই হিসাবে ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে সম্ভাব্য বাকি...