23 C
Dhaka
শনিবার, নভেম্বর ২১, ২০২৬

শিম ভর্তা

ঙ্গালীর পাতে ভর্তার কদর কখনোই কমবে না। গরম গরম ভাতের সাথে ভর্তা, এটা যেন অমৃত। শীতের নানা রকম সবজি দিয়ে বিভিন্ন ভর্তার আইটেম করা হয়। শিম দিয়ে ভাজি বা ঝোল তো খেয়েই থাকেন। কিন্তু শিম দিয়ে তৈরি ভর্তাও কিন্তু দারুণ মুখরোচক। চলুন, আজ আমরা শিম ভর্তা বানানোর রেসিপিটি জেনে নেই!

শিম ভর্তা তৈরির পদ্ধতি 

উপকরণ

  • শিম- ৮-১০টি
  • রসুন– ৩-৪ কোঁয়া
  • কাঁচামরিচ- ৪-৫টি
  • সরিষার তেল- পরিমাণমতো
  • লবণ- স্বাদ অনুযায়ী
  • কালোজিরা- সামান্য
  • পেঁয়াজ কুঁচি- ১ চা চামচ

প্রস্তুত প্রণালী

১) প্রথমে অল্প পানি দিয়ে শিম সেদ্ধ করে নিন। চেষ্টা করবেন পানি টানিয়ে নিতে, এতে শিমের পুষ্টিগুণ পানির সাথে বেরিয়ে যেতে পারবে না।

২) অন্যদিকে শুকনো প্যানে রসুন ও কাঁচামরিচ টেলে নিন। এগুলো দিয়ে সেদ্ধ করা শিমগুলো মিক্সি অথবা শিলপাটায় বেটে নিন।

৩) তারপর কড়াইতে সরিষার তেল গরম করে তাতে সামান্য কালোজিরা ফোঁড়ন এবং পেঁয়াজ দিন।

৪) এবার হালকা ভেজে নিয়ে বেটে রাখা শিম দিয়ে দিন।

৫) পরিমাণমতো লবণ দিয়ে হালকা তাপে নাড়তে থাকুন। পানি পুরোপুরি শুঁকিয়ে গেলে চুলা বন্ধ করুন।

ব্যস, শিম ভর্তা রেডি। দেখলেন তো, খুব সহজেই ও অল্প উপকরণে এটা বানিয়ে নিতে পারেন! শিম ও শিমের বিচি প্রোটিন, ফাইবার, জিঙ্ক, ভিটামিনস ও নানা রকম খনিজ উপাদানে সমৃদ্ধ। তাই এটা একই সাথে সুস্বাদু ও স্বাস্থ্যকর।

ছবি- সংগৃহীত: সাজগোজ; রেসিপিবিডি.কম

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

স্থগিত হলো তাকি উসমানির বাংলাদেশ সফর

0
পাকিস্তানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় তাঁর...

প্রধানমন্ত্রীর জন্মদিনে মাভাবিপ্রবিতে এতিমদের মাঝে খাবার বিতরণ

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর মাওলানা ভাসানী...

জেদ্দা বন্দরেও হামলার হুমকি হুথিদের

0
ইয়েমেনের হুথি গোষ্ঠী হুঁশিয়ারি দিয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট হোদেইদা বন্দরে হামলা চালালে সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলো তাদের লক্ষ্যবস্তু হবে। এ ক্ষেত্রে জেদ্দা...

এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, সমঝোতা হলো কতটা?

0
বিশ্বের তিন প্রভাবশালী দেশের শীর্ষ নেতা এক টেবিলে বসে আলোচনা করলেন পারমাণবিক অস্ত্র, জাতিসংঘের সংস্কার ও জ্বালানি নিরাপত্তা নিয়ে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনঝেনে...

জাল সার্টিফিকেট দিয়ে পার পাওয়া যাবে না, সতর্ক করলেন শিক্ষামন্ত্রী

0
জাল সার্টিফিকেট ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, চাকরি কিংবা সরকারি-বেসরকারি সুযোগ-সুবিধা নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ...