27 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

শেখ হাসিনা সরকারের পতন ও গণঅভ্যুত্থানে রচিত হলো নতুন বাংলাদেশ

অবশেষে নতুন এক অধ্যায়ে প্রবেশ করলো বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পতন ও তার পদত্যাগের মধ্য দিয়ে রচিত হলো গণঅভ্যুত্থানের নতুন ইতিহাস। সোমবার (৫ আগস্ট) সকাল থেকে বাংলাদেশের পতাকা হাতে পথে নেমে আসে শিশু, নারীসহ সর্বস্তরের মানুষ। এদিকে, লাখো জনতার স্লোগানে প্রকম্পিত হয় চারদিক।

সড়কে মহাসড়কে বিজয় উল্লাস। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে পথে নেমেছে শিশু, নারী, বয়স্কসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সকালের দিকে কিছুটা বাধার মুখে পড়লেও দুপুর থেকে আশপাশের এলাকা থেকে ঢাকা মুখে নামে মানুষের ঢল।

তবে মানুষের এই বিজয় এক দিনেই আসেনি। এর পেছনে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দীর্ঘ সংগ্রামের ইতিহাস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল এই ইতিহাস। জুলাই এর প্রথম সপ্তাহে ঘোষণা করা হয়েছিল ‘বাংলা ব্লকেড’। প্রথমে আন্দোলন শান্তিপূর্ণভাবে সংঘঠিত হলেও পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়।

জুলাই এর মাঝামাঝিতে আবু সাঈদকে হত্যার পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। সারাদেশে হত্যার শিকার হয় দুই শতাধিক মানুষ। ৯ দফা দাবি আদায়ে চলে আন্দোলন। এরপরও গ্রেপ্তার নির্যাতন অব্যাহত থাকে এক ১ দফা অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনার পরিণত হয় জনসমুদ্রে।

দাবি আদায় না হওয়ায় অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয়। সেই ডাকে মানুষের স্রোত নামে রাজধানীতে। এরপর শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে রচিত হয় গণঅভ্যুত্থানের নতুন ইতিহাস।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...