23 C
Dhaka
রবিবার, নভেম্বর ২২, ২০২৬

সংসদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে নতুন সচিব

জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রশাসনে দুই জন নতুন সচিব, চারজন অতিরিক্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) ওএসডি করা হয়েছে। রোববার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লিখিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়।

জারি করা আদেশে, আদেশে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. মো: আনোয়ার উল্লাহকে সচিব হিসাবে জাতীয় সংসদ সচিবালয়ে, ডা. মো: সারওয়ার বারীকে সচিব হিসাবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পদায়ন করা হয়েছে। পৃথক আদেশে, এসেট প্রকল্পের পরিচালক আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে অতিরিক্ত সচিব হিসাবে পদায়ন করা হয়েছে।

অপর এক আদেশে, এনআইএলজি প্রকল্পের পরিচালক ড. মো: সারওয়ার জাহান ভূঁইয়াকে নির্বাহী পরিচালক হিসাবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম আমিরুল ইসলামকে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষে এবং পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিকে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরে পদায়ন করা হয়েছে। পৃথক এক আদেশে নার্সিং এন্ড মিডওয়াইফারি অধিদপ্তরের ডিজি মাকসুরা নূরকে ওএসডি করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

একজন সুস্থ মানুষের মাসে কতটা তেল খাওয়া উচিত? জেনে নিন সঠিক পরিমাণ

0
রান্নায় তেল ছাড়া আমাদের দৈনন্দিন খাবারের কথা ভাবাই কঠিন। মাছ ভাজা, সবজি রান্না কিংবা বিভিন্ন মুখরোচক খাবার তৈরিতে তেলের ব্যবহার রয়েছে। তবে প্রয়োজনের তুলনায়...

কক্সবাজারে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী পর্যটন উৎসব, উদ্বোধন আজ

0
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের পর্যটনশিল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে শুরু হচ্ছে তিন মাসব্যাপী পর্যটন কার্নিভাল। আজ রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কক্সবাজারের হোটেল...

বেশি ওয়াটের চার্জার ব্যবহার করলে কি ব্যাটারি নষ্ট হয়

0
স্মার্টফোন কেনার পর অনেকেই চার্জার নিয়ে চিন্তায় পড়েন। বিশেষ করে ফোনের সঙ্গে দেওয়া চার্জারের ওয়াট কম হলে দ্রুত চার্জ দেওয়ার জন্য বেশি ওয়াটের চার্জার...

কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ প্রায় শেষ, চালুর নতুন সময়সূচি ঘোষণা

0
রাজধানীর মেট্রোরেল কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে অবকাঠামো নির্মাণ শেষ হলেও বিদ্যুৎ, সংকেতব্যবস্থা, স্বয়ংক্রিয় ভাড়া আদায়সহ বিভিন্ন প্রযুক্তিগত কাজ এবং...

এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল কবে, যেভাবে জানতে পারবেন শিক্ষার্থীরা

0
২০২৬ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। এদিন বেলা ১১টায় ফল প্রকাশের কথা জানিয়েছে শিক্ষা...