23 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইরানি পতাকা। ছবি: সংগৃহীত

ইরানে জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের সময় সরকারি স্থাপনায় হামলা ও নাশকতার অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হয়ে কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে।

ইরানের সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ফার্স নিউজ।

প্রতিবেদেনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তিনজন হলেন— হাসান দিয়োবান্দ, হামিদ কাজেমি ও রেজা জানগানে।

ইরানের বিচার বিভাগের অভিযোগ, বিক্ষোভের সময় তারা আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও পেট্রোলবোমা ব্যবহার করে বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালান। এ ছাড়া কারাজ শহরে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন ধরিয়ে দেন এবং সরকারি স্থাপনা ভাঙচুর করেন। এতে শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে ইরানে একের পর এক মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। এসব ব্যক্তির বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও আনা হয়েছে।

এ ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ইরান সরকারের প্রতি সব ধরনের মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে মৃত্যুদণ্ডের বিধান পুরোপুরি বিলুপ্ত করার উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

খাবারের খোঁজে বন থেকে বেরিয়ে এলেন আভা আদিবাসীরা

0
ব্রাজিলের অ্যামাজন বনাঞ্চলে স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করা আভা আদিবাসী জনগোষ্ঠীর প্রায় ২০ সদস্য বিরল এক ঘটনায় বন থেকে বেরিয়ে সরকারি একটি দলের কাছে খাবার...

টানা ৬৫ দিন সূর্য উঠবে না যে শহরে

0
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সর্ব উত্তরের শহর উৎকিয়াগভিকে আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে দীর্ঘ ‘পোলার নাইট’। এ সময় টানা ৬৫ দিন সূর্যের দেখা পাবেন...

পাকিস্তানে ১৪ প্রদেশের আলোচনা, নতুন মর্যাদা পেতে পারে ইসলামাবাদ

0
পাকিস্তানের চারটি প্রদেশ পুনর্বিন্যাস করে ১৪টি প্রদেশ গঠনের একটি পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে রাজধানী ইসলামাবাদকে স্বতন্ত্র প্রদেশের মর্যাদা দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।...

ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পাকিস্তানের

0
সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৩’-এর সফল উৎক্ষেপণের কথা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। বুধবার (১৮ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য...

দেড় লাখ ডলারে তুরস্কে তিন বছরের রেসিডেন্সি

0
বিদেশি বিনিয়োগকারীদের জন্য নতুন বসবাসের অনুমতি চালু করেছে তুরস্ক সরকার। নির্ধারিত আর্থিক খাতে কমপক্ষে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করলে তিন বছরের...