29 C
Dhaka
রবিবার, অক্টোবর ১১, ২০২৬

সাবেক আইএসআই প্রধান গ্রেফতার নিয়ে যা বললেন ইমরান খান

ছবি সংগৃহীত

পাকিস্তানের শীর্ষ গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সাবেক প্রধান লেফটেন্যান্ট-জেনারেল ফয়েজ হামিদকে গত সোমবার গ্রেফতার করেছে দেশটির সামরিক বাহিনী।

অনেকে মনে করেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে গ্রেফতার হয়েছেন ফয়েজ হামিদ। ২০২২ সালের ডিসেম্বরে অবসরে যাওয়ার আগে ইমরানের শাসনামলে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত আইএসআইয়ের প্রধান ছিলেন তিনি।

সাবেক এই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে সরকারি হাউজিং সোসাইটির মালিকের কাছ থেকে জমি দখল এবং মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ এনেছে সেনাবাহিনী।

ফয়েজ হামিদকে সেনাবাহিনী হেফাজতে নেওয়ার পর নিজেকে দূরে সরিয়ে রেখেছেন ইমরান খান। দেশটির ৭৭ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক আইএসআই প্রধানকে গ্রেফতার করা হয়েছে। এতে বিব্রত ইমরান খানও। কারণ তার শাসনামলেই ফয়েজ হামিদ আইএসআই প্রধানের দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলবন্দি পিটিআই নেতা বলেন, ‘জেনারেল (অব.) ফয়েজের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।  এটা সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিষয়। যদি সামরিক বাহিনী জেনারেল ফয়েজের জবাবদিহি চায়, তাহলে তাদের এগিয়ে যাওয়া উচিত এবং তা করা উচিত’।

একইসঙ্গে সামরিক বাহিনীকে জবাবদিহির প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ইমরান।  বৃহস্পতিবার আরও তিন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে সামরিক হেফাজতে নেওয়া হয়েছে। যাদের মধ্যে দুজন ব্রিগেডিয়ার এবং একজন কর্ণেল পদধারী।

সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘সেনাবাহিনী অভ্যন্তরীণ জবাবদিহির প্রক্রিয়া শুরু করেছে এটা ভালো।  জবাবদিহির প্রক্রিয়া বাহিনীর সব সেক্টরে হওয়া উচিত’।

পাক সংবাদমাধ্যমের একাংশের দাবি, ইমরান খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই রাজনৈতিক প্রতিশোধের শিকার হলেন ফয়েজ । ইমরান খান সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর, তিনিও শক্তি হারান। সরকার পতনের আন্দোলনে ইমরানকে গোপনে সহযোগিতার করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।  কিন্তু এখন ফয়েজের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করছেন ইমরান খান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...