30 C
Dhaka
বুধবার, অক্টোবর ৭, ২০২৬

সাবেক সচিবের বাসা থেকে বিপুল দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের দুইটি বাসা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ভবন দুটির মালিক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামাল। গতকাল সন্ধ্যার পর বাসা দুটিতে অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকের ২৯/২ এবং ৩ নম্বর বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের দুটি বাসার মধ্যে একটি ৬ তলা। বাসার দ্বিতীয় তলায় একজন সচিব থাকেন পরিবার নিয়ে। পরে স্থানীয়রা জানতে পারেন বাসাটিতে বিপুল পরিমাণ টাকা লুকিয়ে রাখা হয়েছে। এরপর স্থানীয় জনতা ওই ভবনটি ঘিরে ফেলে।
এরপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেন। পরে পুলিশের একাধিক টিম গিয়ে অভিযান পরিচালনা করে দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করে।

ডিএমপি সূত্রে জানা যায়, অভিযানে মোট তিন কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, বিদেশি মুদ্রা রয়েছে টাকার পরিমাণে ১০ লাখ তিন হাজার ৩০৬। এর মধ্যে ইউএস ডলার তিন হাজার, মালয়েশিয়ান রিংগিত এক হাজার ৩২০, সউদি রিয়াল দুই হাজার ৯৬৯, সিঙ্গাপুরি ডলার চার হাজার ১২২, অস্ট্রেলিয়ান ডলার এক হাজার ৯১৫, কোরিয়ান ইউয়ান ৩৫ হাজার ও চাইনিজ ইউয়ান ১৯৯।

প্রসঙ্গত, ২০১৯ সালে অবসরে যান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. শাহ কামাল। সচিব থাকাকালে শাহ কামালের বিরুদ্ধে বদলি, কেনাকাটাসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থগ্রহণের অভিযোগ ছিল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...