27 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঘৃণার আগুন ছড়াতে হবে

বাংলা নববর্ষ-১৪৩১ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার এক ভিডিও বার্তায় নতুন বছরে নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেছেন, সাম্প্রদায়িকতা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বছর ঘুরে আবারও এসেছে বাঙালির প্রাণের উৎসবের দিন পহেলা বৈশাখ। নতুন বছরে নতুন অধ্যায়ের সূচনা হবে, প্রতিটি প্রহর আমাদের স্বপ্নের জয়গানে মুখরিত হবে। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সকল চ্যালেঞ্জ অতিক্রম করে এগিয়ে যাবো অর্জনের সুবর্ণ দিগন্তে- এই হোক আজকের প্রত্যাশা।

বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল হিসেবে নতুন বছরে নতুন আশা প্রত্যাশার নয়া উৎসর্গকৃত চেতনায় নবতর পথযাত্রার সূচনা করতে চায়।

আমরা আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগকে আরও সুশৃঙ্খল, সুসংগঠিত, আধুনিক, স্মার্ট রাজনৈতিক দল হিসেবে এদেশের গণমানুষের স্বপ্ন পূরণে ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার করছি।

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের উন্নয়ন ও সমৃদ্ধির অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের প্রিয় সংগঠন আওয়ামী লীগকে উন্নয়ন ও অগ্রগতির পথরেখায় ইতিবাচক ধারায় আরও বলিষ্ঠ, বেগবান অগ্রযাত্রা অব্যাহত রাখব।

মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বাংলাদেশের রাজনীতিতে অসাম্প্রদায়িক চেতনার সুবাতাস ছড়িয়ে দিতে আওয়ামী লীগ বদ্ধপরিকর। সাম্প্রদায়িকতা, ষড়যন্ত্র ও সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে ঘৃণার আগুন ছড়িয়ে দিতে হবে।

আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দেশের সকল গণতান্ত্রিক, দেশপ্রেমিক, প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল  ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। দেশবাসীকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা-শুভ নববর্ষ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...