23 C
Dhaka
শনিবার, নভেম্বর ২১, ২০২৬

সার্চ কমিটির প্রথম বৈঠক দক্ষ ও নিরপেক্ষদের সিইসি ও ইসি পদে নিয়োগ দেওয়া হবে : মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার (ইসি) পদে প্রার্থী সুপারিশের দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটি আজ প্রথম বৈঠক করছে। এর আগে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, দক্ষ, নির্ভীক ও নিরপেক্ষদের সিইসি ও ইসি পদে নিয়োগ দেওয়া হবে। আগামী ১৫ দিনের মধ্যে কমিটি তাদের প্রস্তাবিত নাম রাষ্ট্রপতির কাছে জমা দেবে।

আজ রোববার (৩ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টে সার্চ কমিটির প্রথম বৈঠকে অংশগ্রহণের আগে সাংবাদিকদের এ ব্যাপারে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজ সার্চ কমিটির কর্মপদ্ধতি ঠিক করা হবে। অন্যান্য কাজ কীভাবে হবে সেটিও নির্ধারণ করা হবে। আইন অনুযায়ী, সার্চ কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে নাম প্রস্তাব বা সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে পাঠাবে।

গত ২৯ অক্টোবর অন্তর্বর্তী সরকার দেশের নির্বাচনি কাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে নতুন নির্বাচন কমিশন গঠন তদারকির জন্য ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে। কমিটির প্রধান করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে।

কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) নুরুল ইসলাম, সরকারি কর্ম-কমিশনের চেয়ারম্যান মো. মোবাশ্বের মোমেন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের নির্বাহী পরিচালক মো. আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. জীনাতুন নেসা তাহমিদা বেগম।

আইন অনুযায়ী, সার্চ কমিটি একবার গঠিত হলে নির্বাচন কমিশনের প্রতি সদস্যপদের জন্য দুজন করে ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করতে ১৫ কার্যদিবসের বেশি সময় লাগে না। এরপর রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনারকে বাছাই করে ইসি গঠন করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের এক মাসের মাথায় গত ৫ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য চার নির্বাচন কমিশনার পদত্যাগ করেন। পদত্যাগ করা অন্য কমিশনাররা হলেন- ব্রিগেডিয়ার জেনারেল অব আহসান হাবীব খান, বেগম রাশেদা সুলতানা, মোহাম্মদ আলমগীর ও আনিছুর রহমান। ২০২২ সালের ফেব্রুয়ারিতে গঠিত এই কমিশনের অধীনে ২০২৪ সালের ৭ জানুয়ারি বহুল বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

সশস্ত্র বাহিনী দিবসের বাণীতে জিয়াউর রহমানকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক...

ভালোবাসার টানে চীন থেকে লক্ষ্মীপুরে এক যুবক, ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে

0
ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন ফাং ওয়েনজুন নামে এক যুবক। লক্ষ্মীপুরের তরুণী সুমাইয়া আক্তারকে জীবনসঙ্গী করার উদ্দেশ্যে তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম...

ঢাকাসহ দেশের ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস

0
ঢাকাসহ দেশের ১২টি জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০...

আজ সশস্ত্র বাহিনী দিবস: প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ

0
একসময় যুদ্ধের ময়দানে বিজয় নির্ধারিত হতো সৈন্যসংখ্যা, অস্ত্রের শক্তি, গোলাবারুদ ও সামরিক কৌশলের ওপর। সময়ের সঙ্গে বদলে গেছে সেই সমীকরণ। আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের ঝাঁক,...

স্থগিত হলো তাকি উসমানির বাংলাদেশ সফর

0
পাকিস্তানের বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় তাঁর...