30.7 C
Dhaka
রবিবার, নভেম্বর ৮, ২০২৬

সৌদিতে এক সপ্তাহে ৯ হাজার ৫৮৯ অবৈধ অভিবাসী দেশে ফেরত

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান চালিয়ে এক সপ্তাহে ৯ হাজার ৫৮৯ জন অনিয়মিত অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ। একই সময়ে বিভিন্ন ধরনের আইন লঙ্ঘনের ১১ হাজার ৫৮৭টি ঘটনা শনাক্ত করা হয়েছে।

সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সির বরাতে এসব তথ্য জানানো হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আবাসন আইন লঙ্ঘনের ৬ হাজার ৪৩টি, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের ৩ হাজার ১৯১টি এবং শ্রম আইন লঙ্ঘনের ২ হাজার ৩৫৩টি ঘটনা শনাক্ত হয়েছে।

এ সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করায় ১ হাজার ৬৭৮ জনকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী। এ ছাড়া অনুমতি ছাড়া দেশত্যাগের চেষ্টার অভিযোগে আরও ১৮ জনকে আটক করা হয়। অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় কিংবা কর্মসংস্থানের ব্যবস্থা করে সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বর্তমানে ৪১ হাজার ১০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁদের মধ্যে ৩৮ হাজার ৮১৩ জন পুরুষ এবং ২ হাজার ২৯৩ জন নারী।

আটক ব্যক্তিদের মধ্যে ২৩ হাজার ১৯৩ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। অন্যদিকে ৯ হাজার ১৩৯ জনকে দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে ৯ হাজার ৫৮৯ জনকে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে।

অবৈধ অভিবাসনে সহায়তাকারীদের বিরুদ্ধেও কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে কাউকে অবৈধভাবে প্রবেশে সহায়তা করা, পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা অন্য কোনো সুবিধা দেওয়ার অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

এ ছাড়া এসব অপরাধে ব্যবহৃত যানবাহন এবং আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। সৌদি কর্তৃপক্ষ এসব কর্মকাণ্ডকে গুরুতর ও গ্রেপ্তারযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করেছে।

একই সঙ্গে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: গালফ নিউজ,

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

রাবির তিন ইউনিটের ভর্তি পরীক্ষা জানুয়ারিতে, আবেদন শুরু যেদিন

0
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ১২ নভেম্বর। প্রাথমিক আবেদন চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। আগামী বছরের...

পর্তুগালের গোল্ডেন ভিসায় সুখবর, ২০২৭ সালে নিষ্পত্তি হবে আবেদন

0
পর্তুগালে বিদেশি বিনিয়োগকারীদের জন্য গোল্ডেন ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিচ্ছে দেশটির সরকার। ২০২৭ সালে এ কর্মসূচির আওতায় জমা পড়া আবাসন অনুমতির আবেদন প্রক্রিয়াকরণকে...

সমুদ্রের তলদেশে ৯টি বিশাল পাথর ফেলল গ্রিনপিস, কেন এই উদ্যোগ?

0
সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় ইংল্যান্ডের পূর্ব উপকূলের গভীর সমুদ্রে ৯টি বিশাল পাথর স্থাপন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস। ক্ষতিকর বটম ট্রলিং পদ্ধতিতে মাছ ধরা বন্ধ করতে...

নওগাঁয় পরিত্যক্ত ভবনে মাদক সেবনের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

0
নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে শহরের কেডি...

গাজায় ভারি বৃষ্টিতে ৭০ হাজার তাঁবু প্লাবিত, আশ্রয়হীন বহু পরিবার

0
যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যে এবার ভারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। গত দুই দিনের বৃষ্টিতে অন্তত ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে। এতে...