27 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

সৌদি আরবে যা যা করতে পারবেন না বাংলাদেশী নারীরা

নিজস্ব প্রতিবেদক :
সৌদি আরবের রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলোতে নারী কর্মীদের নকল নখ ও চোখের পাপড়ি এবং নেইল পলিশের ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ। খাদ্যে বিষক্রিয়া ঠেকাতে এমন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়।

গয়না, কানের দুল বা হাতঘড়ি—যেগুলো ঢিলেঢালাভাবে পরা হয়ে থাকে, সেগুলোও রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলোতে নিষিদ্ধ করা হয়েছে। কেননা, এগুলোতে ব্যাকটেরিয়া ও ময়লা জমে থাকতে পারে এবং তা খাদ্যে বিষক্রিয়া সৃষ্টির একটি উৎস হতে পারে।
সৌদি আরবের নিউজ পোর্টাল আকবর২৪ এক প্রতিবেদনে জানায়, খাদ্যে বিষক্রিয়া প্রতিরোধে এ নির্দেশের পাশাপাশি মাংস ও দুগ্ধজাতসামগ্রীর মতো খাদ্যপণ্যের কাছে সুগন্ধি ও আফটার শেভ দ্রব্যের ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির পৌর, গ্রামবিষয়ক ও আবাসন মন্ত্রণালয়।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গয়না, কানের দুল বা হাতঘড়ি—যেগুলো ঢিলেঢালাভাবে পরা হয়ে থাকে, সেগুলোও রেস্তোরাঁ ও খাবার দোকানগুলোতে নিষিদ্ধ করা হয়েছে। কেননা এগুলোতে ব্যাকটেরিয়া ও ময়লা জমে থাকতে পারে এবং তা খাদ্যে বিষক্রিয়া সৃষ্টির একটি উৎস হতে পারে। তবে কান ছিদ্র করে পরা গোলাকৃতির এক টুকরা দুল ও খোদাই করা নয় এমন আংটি পরতে অসুবিধা নেই।

রেস্তোরাঁ ও খাবার সরবরাহকারী দোকানের প্রধানত খাদ্য প্রক্রিয়াকরণের স্থানগুলোতে পরিচ্ছন্নতার সর্বোচ্চ মান বজায় রাখতে নারী কর্মীদের নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক করেছে মন্ত্রণালয়। খাদ্য বিষক্রিয়ার সম্ভাব্য ঝুঁকি কমাতে ও গ্রাহকদের স্বাস্থ্য সুরক্ষায় মন্ত্রণালয় এ নির্দেশনা দিয়েছে।

এ ছাড়া খাবার তৈরি ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের কিছু অভ্যাস, যেমন: ধূমপান করা, খাবার খাওয়া, হাঁচি দেওয়া বা দস্তানা না পরে রান্নার আগে খাবার স্পর্শ করা থেকে বিরত থাকতে বলেছে মন্ত্রণালয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...