24 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

সৌদি আরবে হুতিদের ড্রোন ভূপাতিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে ছোড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল-মালিকি বলেন, হুতিদের উৎক্ষেপণ করা একটি ড্রোন ধ্বংস করেছে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাননি তিনি।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, দেশটির পশ্চিমাঞ্চলীয় লোহিত সাগর উপকূল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।

সৌদি আরবের পশ্চিমাঞ্চলে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো অবস্থিত। এর মধ্যে রয়েছে অপরিশোধিত তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র ইয়ানবু টার্মিনাল এবং ইয়েমেন সীমান্তসংলগ্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাজান তেল শোধনাগার।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা, বিমানবন্দর ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। এসব হামলার কারণে দেশটির নিরাপত্তা ও জ্বালানি অবকাঠামো নিয়ে উদ্বেগ বাড়ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

এনভিডিয়ার সিইও পদে পুনর্বহাল হলেন জেনসেন হুয়াং

0
চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্বহাল হয়েছেন জেনসেন হুয়াং। সোমবার (২৩ নভেম্বর) প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্তের কথা জানায়। জাতীয়...

বাংলাদেশে কণ্ঠরোধের নতুন হাতিয়ার হতে পারে সাইবার আইন: অ্যামনেস্টি

0
বাংলাদেশে প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধনী) আইন, ২০২৬’ কার্যকর হলে অনলাইন কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোর হাতে একচ্ছত্র ও স্বেচ্ছাচারী ক্ষমতা চলে যেতে পারে বলে...

রেকর্ড গড়ার পর স্বর্ণের বাজারে বড় ধস, আরও কমার শঙ্কা

0
আন্তর্জাতিক বাজারে রেকর্ড উচ্চতা থেকে বড় ধরনের দরপতনের মুখে পড়েছে স্বর্ণ। চলতি বছরের ২৮ জানুয়ারি প্রতি আউন্সের দাম ৫ হাজার ৫৮৯ দশমিক ৩৮ ডলারে...

বাংলাদেশের বাইকপ্রেমীদের নজর কাড়বে নতুন Suzuki SV-7S যেসব ফিচার

0
মিডলওয়েট মোটরসাইকেলের বাজারে নতুন মডেল নিয়ে এসেছে জাপানি নির্মাতা সুজুকি। জনপ্রিয় SV650-এর ঐতিহ্য ধরে রেখে আধুনিক প্রযুক্তি ও নতুন ডিজাইনে তৈরি করা হয়েছে ২০২৭...

ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ

0
পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে অতর্কিত হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের...