28.8 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

হার্ট অ্যাটাকের আগেই যে ৩ রোগ বাড়িয়ে দেয় হৃদ্‌রোগের ঝুঁকি

বুকে ব্যথা, শ্বাসকষ্ট কিংবা বুকে চাপ অনুভব করার মতো উপসর্গ দেখা দিলে অনেকেই হার্ট অ্যাটাকের আশঙ্কা করেন। তবে হৃদ্‌যন্ত্রের ঝুঁকি একদিনে তৈরি হয় না। বরং শরীরের কিছু অসুস্থতা দীর্ঘদিন নিয়ন্ত্রণে না থাকলে ধীরে ধীরে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে।

চিকিৎসকদের মতে, অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও অতিরিক্ত মানসিক চাপ হৃদ্‌যন্ত্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে শুধু জীবনযাত্রার কারণেই হৃদ্‌রোগ হয় না। কিছু দীর্ঘমেয়াদি অসুস্থতাও হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াতে ভূমিকা রাখে।

উচ্চ রক্তচাপ

উচ্চ রক্তচাপ হৃদ্‌রোগের অন্যতম গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ। স্বাভাবিকের তুলনায় রক্তচাপ বেশি থাকলে হৃদ্‌যন্ত্রকে রক্ত পাম্প করতে অতিরিক্ত চাপ নিতে হয়। দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকলে হৃদ্‌যন্ত্র ও ধমনির ওপর বাড়তি চাপ পড়ে। এতে হৃদ্‌যন্ত্র দুর্বল হয়ে পড়ার পাশাপাশি হার্ট অ্যাটাকের ঝুঁকিও বাড়তে পারে।

ডায়াবেটিস

রক্তে শর্করার মাত্রা দীর্ঘদিন বেশি থাকলে শরীরের বিভিন্ন অঙ্গের পাশাপাশি রক্তনালিও ক্ষতিগ্রস্ত হতে পারে। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের হৃদ্‌রোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে। তাই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি।

কোলেস্টেরল

হৃদ্‌যন্ত্র সুস্থ রাখতে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। বিশেষ করে খারাপ কোলেস্টেরল বা এলডিএল (LDL) বেশি থাকলে ধমনির দেয়ালে চর্বিজাতীয় পদার্থ জমতে পারে। এতে রক্ত চলাচলের পথ সরু হয়ে যায় এবং হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ে। অন্যদিকে, ভালো কোলেস্টেরল বা এইচডিএল (HDL) শরীর থেকে অতিরিক্ত কোলেস্টেরল অপসারণে সহায়তা করে।

তাই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কোলেস্টেরলের সমস্যা থাকলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শরীরচর্চা এবং প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে হৃদ্‌রোগের ঝুঁকি কমানো সম্ভব।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

শীতের পাশাপাশি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, যা বলছে আবহাওয়া অফিস

0
শীতের মৌসুমে কয়েক দফা শৈত্যপ্রবাহের পাশাপাশি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসে দেশে ৪ থেকে...

টেস্ট ক্রিকেটে বিরল কীর্তি, নতুন উচ্চতায় হাসান মাহমুদ

0
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন পেসার হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশের পেসারদের মধ্যে সর্বোচ্চ পাঁচ উইকেট নেওয়ার...

হঠাৎ দেশবাসীর জন্য বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

0
তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের বিশেষ অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে কয়েকটি চক্র। বিকাশসহ বিভিন্ন...

টানা তিন দফা বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম

0
টানা তিন দফায় দাম বাড়ানোর পর দেশের বাজারে এবার কমেছে সোনার দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছে...

রমজানের আগেই বাড়ছে ছোলার দাম

0
রমজান শুরু হতে এখনো কয়েক মাস বাকি। এর মধ্যেই রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে ছোলার দাম। সপ্তাহের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে ১০ থেকে ১৫...