25 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে ভারতের অবস্থানের সমালোচনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের পক্ষ থেকে সামরিক বিমান পাঠানোর কোনো বাধ্যবাধকতা নেই। ভারত চাইলে স্থলসীমান্ত দিয়েই তাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন শফিকুল আলম।

পোস্টে তিনি লেখেন, একজন সাজাপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনতে সামরিক বিমান পাঠানোর প্রয়োজন নেই। দিল্লি চাইলে স্থলবন্দর দিয়ে তাকে ফেরত পাঠাতে পারে। এমনকি সীমান্তের কাঁটাতারের বেড়া দিয়ে পুশ-ইন করার কথাও উল্লেখ করেন তিনি।

এদিকে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে গত ৯ নভেম্বর এ আবেদন করা হয়। এ বিষয়ে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন।

তবে শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনও চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে আবেদনটি শেখ হাসিনার পক্ষ থেকে করা হয়েছে কি না, কিংবা সংশ্লিষ্ট আইনজীবী প্রতিষ্ঠানটি তাঁর অনুমোদিত কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি হাইকমিশন।

অন্যদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দিল্লির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়াকে বাস্তবসম্মত সমাধান হিসেবে বিবেচনা করছে ভারত—এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনটিতে।

শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনা এবং অবস্থান এখনো গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। তাঁর পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন ঘিরে নতুন করে বিষয়টি আলোচনায় এসেছে।
সূত্র: টাইমস টুুডে

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আকভান, কবে কোথায় আঘাত হানবে

0
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।...

একদিনে ডেঙ্গুতে ৮ মৃত্যু, আক্রান্ত হয়ে হাসপাতালে হাজারো মানুষ

0
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন।...

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

0
শনিবার (১৪ নভেম্বর) সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালে নেওয়ার...

বিকাশের আগেই মোবাইল ব্যাংকিং চালু করেছিল যে প্রতিষ্ঠান

0
বাংলাদেশে মোবাইল ফোনের মাধ্যমে টাকা পাঠানো, গ্রহণ, বিল পরিশোধ কিংবা কেনাকাটার মূল্য দেওয়ার জন্য এখন অসংখ্য মানুষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস ব্যবহার করেন।...

ইবিতে ময়মনসিংহের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

0
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ময়মনসিংহ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতি’র উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে...