27 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন কোড বা লিংক পাঠিয়ে আর্থিক প্রতারণার ফাঁদে ফেলার চক্র বেশ সক্রিয় হয়ে উঠেছে।

আজকাল কমবেশি প্রায় সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। শুধু কমবয়সীরা নয়, হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর তালিকায় বয়স্করাও রয়েছেন। তবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার ক্ষেত্রেও বাড়তি সচেতন থাকা প্রয়োজন।
কারণ অধিকাংশ প্রতারকের মূল লক্ষ্য হলো হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন কোড বা লিংক পাঠিয়ে আর্থিক প্রতারণার ফাঁদে ফেলার চক্র বেশ সক্রিয় হয়ে উঠেছে। এমনকি পরিচিতদের কাছ থেকে আসা কোনো লিংক খোলার আগেও ভাবনার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।

এ সমস্যা রুখতে সাইবার বিশেষজ্ঞরা তিনটি পূর্ব লক্ষণের কথা বলেছেন। যেগুলো দেখে আগে থেকে বোঝা যেতে পারে, আপনি কোনো প্রতারণার শিকার হতে চলেছেন কি না।

১) পরিচিত বা অপরিচিত কারও কাছ থেকে আসা হোয়াটসঅ্যাপ বার্তায় যদি অস্বাভাবিক কিছু মনে হয়, সঙ্গে সঙ্গে সেই বার্তা মুছে ফেলুন। বিশেষ করে যদি সেই মেসেজে কোনো ব্যাকরণগত ভুল থাকে বা কোনো রকম বানান ভুল থাকে সে ক্ষেত্রে সঙ্গে সঙ্গে তা মোবাইল ফোন থেকে মুছে ফেলাই শ্রেয়।

২) অনেক সময়ই বিভিন্ন অচেনা নম্বর থেকে বিভিন্ন পুরস্কারের টোপ, কোনো জিনিসের ওপর বিশেষ ছাড় দেয়ার মেসেজ আসে। অনেকেই তাতে আগ্রহী হয়ে সেই ফাঁদমূলক লিংক খুলে বসেন। আর তাতেই ঘটে বিপত্তি। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, লোভনীয় কোনো পুরস্কার বা ছাড়ের বার্তা পেলেও এমনকি, তা যদি কোনো নামী সংস্থা থেকেও আসে তা হলেও কখনও সেই লিংকে ঢুকবেন না। হোয়াটসঅ্যাপে আসা মাত্রেই তাড়াহুড়োয় কোনো লিংক খুলে বসবেন না। যদি তা দেখে একান্তই দরকারি মনে হয় সেক্ষেত্রে অন্য কোনো ব্রাউজারে গিয়ে লিংকটি খুলুন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...