27 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

১১০ কন্যাশিশুসহ নির্যাতনের শিকার ২৪৩ নারী

চলতি বছরের মে মাসে ১১০ কন্যাশিশুসহ ২৪৩ জন নারী নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মে মাসে ১১০ জন কন্যাশিশু এবং ১৩৩ জন নারী নির্যাতনের শিকার হওয়ার ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকার হয়েছে ৪০ জন কন্যাশিশুসহ ৬২ জন। তারমধ্যে ১২ জন কন্যাশিশুসহ ২০ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ২ জন কন্যাশিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, ১ জন ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। এছাড়াও ৩ জন কন্যাশিশুসহ ৭ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

যৌন নিপীড়নের শিকার হয়েছে ২২ কন্যাশিশুসহ ২৩ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৬ কন্যাশিশুসহ ৭ জন, এরমধ্যে এক কন্যাশিশু উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছে। নারী ও শিশু পাচারের ঘটনা ঘটেছে ২টি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ২ জন, এরমেধ্য ১ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যুর হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৫ জন, এরমধ্যে ২ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১১ জন, এরমধ্যে ২ জন কন্যাশিশু। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ৩ টি। ১ জন কন্যা গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে।

বিভিন্ন কারণে ৭ কন্যাশিশুসহ ৪৬ জনকে হত্যা করা হয়েছে। এছাড়াও ৪ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৩ কন্যাশিশুসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৫ কন্যাশিশুসহ ২০ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এরমধ্যে ১ জন কন্যাশিশু আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে।

৩ জন কন্যাশিশুসহ ৪ জন অপহরণের ঘটনার শিকার হয়েছে। এছাড়াও ১ জন কন্যাশিশুকে অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। ৩ জন কন্যাশিশুসহ ৪ জন সাইবার ক্রাইমের ঘটনার শিকার হয়েছে।

বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ২ টি। বাল্যবিবাহের ঘটনা প্রতিরোধ করা হয়েছে ৫ টি। এছাড়া ৫ জন কন্যাশিশুসহ ১২ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...