27 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

১১৫ ধাপ উন্নতি র‍্যাংকিংয়ে হৃদয়ের

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মহাকাব্যিক ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন তাওহীদ হৃদয়। আইসিসির সবশেষ হালনাগাদ করা টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে এক লাফে ১১৫ ধাপ এগিয়েছেন বাংলাদেশের এই ব্যাটার। ৫১১ রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন ৬০তম স্থানে।

গতকাল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি প্রকাশিত র‍্যাংকিংয়ে দেখা যায়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বড় উন্নতি হয়েছে হৃদয়ের। সিলেট টেস্টে তার অতিমানবীয় ব্যাটিংয়েই ড্রয়ের স্বস্তি পায় বাংলাদেশ।

Towhid Hridoy brings up his fifty, Bangladesh vs West Indies, 2nd Test, Sylhet, 5th day, November 9, 2026

প্রথম ইনিংসে ২৪২ রানের অসাধারণ ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও করেন ৮২ রান। সব মিলিয়ে এক টেস্টে ৩২৪ রান করে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ে নতুন ইতিহাস গড়েছেন আফগানিস্তানের রহমত শাহ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে ছয় ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন তিনি।

Towhid Hridoy's defence was tested early in his innings, Bangladesh vs West Indies, 2nd Test, 2nd day, Sylhet, November 6, 2026

এর মধ্য দিয়ে টেস্ট র‍্যাংকিংয়ের যে কোনো বিভাগে আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে সেরা দশে জায়গা করে নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন রহমত। পাশাপাশি ৭৩৫ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ারসেরা অবস্থানেও পৌঁছেছেন এই ব্যাটার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

নিউইয়র্কে তিনতলা ভবন ধস, নিহত ২, আহত ১৭

0
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা একটি আবাসিক ও বাণিজ্যিক ভবন ধসে অন্তত দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। তাঁদের মধ্যে চারজনের...

ভূমি অফিসে হেনস্তার শিকার সাংবাদিক, অভিযুক্ত নায়েব কালামকে নিয়ে চলে গেলেন এসিল্যান্ড

0
‘সাংবাদিকদের বেঁধে পেটাব, একেবারে জেলে ঢুকিয়ে দেব।’ এমন হুমকিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে। জমির খারিজসংক্রান্ত...

এক মাসে ২১ লাখ ব্যারেল বেড়েছে সৌদির দৈনিক তেল উৎপাদন

0
সৌদি আরবে অপরিশোধিত জ্বালানি তেলের দৈনিক উৎপাদন অক্টোবরে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ মাসে দেশটি প্রতিদিন গড়ে ১ কোটি ৫ লাখ ৬৩ হাজার ব্যারেল তেল...

২৭ নভেম্বর বায়তুল মোকাররমে জুমার বয়ান ও ইমামতি করবেন তাকি উসমানি

0
সাত দিনের সফরে বাংলাদেশে আসছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামী স্কলার ও ফকিহ মুফতি মুহাম্মদ তাকি উসমানি। সফরসূচি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল...

পরীক্ষায় নকল ও দায়িত্বে অবহেলা, বাউবির ৬১ জনের বিরুদ্ধে ব্যবস্থা

0
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিভিন্ন পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৫৯ শিক্ষার্থী এবং দায়িত্ব পালনে অবহেলার দায়ে দুই শিক্ষকসহ মোট ৬১ জনের...