27.4 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

বিসিএসের প্রশ্নফাঁস ঠেকাতে পিএসসির নতুন ব্যবস্থা, ভল্টে ঢুকতে লাগবে ফেসলক

বিসিএসসহ সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, আর্থিক অনিয়ম ও ডিজিটাল জালিয়াতি প্রতিরোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রশ্ন তৈরি, মুদ্রণ ও সংরক্ষণের প্রতিটি ধাপে আনা হয়েছে নতুন ব্যবস্থা। প্রশ্নপত্র মুদ্রণে ব্যবহার করা হচ্ছে কমিশনের নিজস্ব ডিজিটাল প্রেস। পাশাপাশি ভল্টরুমে প্রবেশে চালু হচ্ছে ফেসলক প্রযুক্তি।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানানো হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর এক লিখিত প্রশ্নের জবাবে পিএসসি সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি মো. আব্দুল বারী কমিশনের নেওয়া এসব পদক্ষেপের কথা তুলে ধরেন।

সংসদ সদস্য তাঁর প্রশ্নে বিসিএসসহ সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, আর্থিক দুর্নীতি ও ডিজিটাল জালিয়াতি বন্ধে কমিশনের নেওয়া দৃশ্যমান পদক্ষেপ সম্পর্কে জানতে চান। জবাবে পিএসসির নিরাপত্তাব্যবস্থায় আনা পরিবর্তনগুলো তুলে ধরা হয়।

আগে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র বিজি প্রেস অথবা আর্মি প্রিন্টিং প্রেসে মুদ্রণ করা হতো। বর্তমানে পিএসসির নিজস্ব ডিজিটাল প্রিন্টিং প্রেসে প্রশ্নপত্র ছাপানো হচ্ছে।

প্রশ্নপত্র মুদ্রণের সঙ্গে যুক্ত কমিশনের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা কাজ শুরু থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত প্রেসেই অবস্থান করেন। এ সময় তাঁদের কাছে বাইরের সঙ্গে যোগাযোগের কোনো মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস থাকে না। পুরো কার্যক্রম পিএসসি চেয়ারম্যান নিজে তদারকি করেন।

প্রশ্নপত্র সংরক্ষণের ভল্টরুমও আধুনিকায়ন করা হয়েছে। এখন শুধু সংশ্লিষ্ট সদস্য ও মনোনীত কর্মকর্তারা ফেসলক প্রযুক্তির মাধ্যমে সেখানে প্রবেশ করতে পারেন। ভল্টরুম এলাকায় অন্যদের প্রবেশ নিষিদ্ধ। এ ছাড়া ভল্টরুমের নিরাপত্তায় সার্বক্ষণিক চারজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।

প্রশ্ন প্রণয়নের পদ্ধতিতেও পরিবর্তন এনেছে পিএসসি। আগে প্রশ্নকর্তারা বাসায় বসে প্রশ্ন তৈরি করে কমিশনে জমা দিতেন। বর্তমানে তাঁদের কমিশনে এসে নির্ধারিত গোপনীয় কক্ষে বসে প্রশ্ন প্রণয়নের কাজ শেষ করতে হয়। এরপর প্রশ্নপত্র সিলগালা করে সরাসরি সংশ্লিষ্ট সদস্যের কাছে জমা দেওয়া হয়। একই দিন তা ভল্টে সংরক্ষণ করা হয়। প্রশ্ন প্রণয়ন ও মডারেশনের কক্ষে সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছে।

পিএসসির পক্ষ থেকে জানানো এসব ব্যবস্থার মাধ্যমে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি, মুদ্রণ ও সংরক্ষণে গোপনীয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

দিনাজপুরে ১৫ জাতের আঙুর চাষ, ১০ শতক জমিতে তহিদের স্বপ্ন

0
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নলেয়া গ্রামে মাত্র ১০ শতক জমিতে ১৫ জাতের আঙুর চাষ করেছেন কলেজশিক্ষার্থী তাওহীদুল ইসলাম তহিদ। ২০২৪ সালে কয়েকটি চারা দিয়ে শুরু...

সুজুকি অ্যাক্সেস ১২৫ নাকি টিভিএস জুপিটার ১২৫, পরিবারের জন্য কোন স্কুটার ভালো?

0
পরিবারের দৈনন্দিন যাতায়াতের জন্য নতুন স্কুটার কিনতে গেলে ১২৫ সিসির সেগমেন্টে সুজুকি অ্যাক্সেস ১২৫ ও টিভিএস জুপিটার ১২৫—দুটি মডেলই বিবেচনায় রাখতে পারেন। ভারতের বাজারে...

ভাইরাল ভিডিওতে দেখা যাওয়ার পর সুনামগঞ্জে আ. লীগ নেতা তারা মিয়া আটক

0
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত গোপন সভার ভিডিওতে সম্পৃক্ততা পাওয়ায়...

ঢাবির সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে চায় থাইল্যান্ডের এআইটি

0
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বাড়াতে চায় থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি)। দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী...

শ্রীলংকার বিপক্ষে ইনজুরিতে ছিটকে গেলেন বাংলাদেশের বর্তমান নাম্বার নাইন!

0
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বড় দুঃসংবাদ হয়ে এসেছে বিশ্বনাথ ঘোষের ইনজুরি। চোটের কারণে আসন্ন ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশের...