23 C
Dhaka
রবিবার, নভেম্বর ২২, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঢাকার সঙ্গে সরাসরি ট্রেনে যুক্ত পাবনা

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরাসরি আন্তনগর ট্রেনের মাধ্যমে ঢাকার সঙ্গে যুক্ত হলো পাবনা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পাবনা রেলস্টেশনে নতুন ট্রেনের উদ্বোধনের মধ্য দিয়ে এ রুটে সরাসরি রেল যোগাযোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এর ফলে পাবনা শহর থেকেই সরাসরি রাজধানীতে যাতায়াতের সুযোগ তৈরি হলো।

পাবনা রেলস্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে নতুন ট্রেন চলাচলের সূচনা করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনী বিশেষ ট্রেনটির নাম দেওয়া হয়েছে ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’। ট্রেনটি বিকেল সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, দেশের রেলওয়ের মান, যাত্রীসেবা ও রেলযাত্রার নিরাপত্তা আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে। আধুনিক ও নিরাপদ রেল যোগাযোগব্যবস্থা গড়ে তোলার বিষয়েও সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন তিনি।

রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিয়মিত যাত্রী পরিবহনের জন্য এ রুটে দুটি আন্তনগর ট্রেন চালু করা হয়েছে। এর একটি ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ এবং অন্যটি ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’। ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে ট্রেন দুটি চলাচল শুরু করার কথা রয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশে যাত্রা করবে। ট্রেনটি রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছানোর কথা রয়েছে।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে। শুরুতে প্রতিটি ট্রেনে ১২টি কোচ যুক্ত থাকার কথা জানিয়েছে রেলওয়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রেলসচিব ফাহিমুল ইসলাম, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন।

পাবনা শহরের সঙ্গে ঢাকার সরাসরি রেল যোগাযোগ চালু করা স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল। এত দিন ঢাকায় যেতে তাঁদের অন্য স্টেশন বা বিকল্প পরিবহনব্যবস্থার ওপর নির্ভর করতে হতো। নতুন আন্তনগর ট্রেন চালুর ফলে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের যাতায়াত সহজ হবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরাসরি রেল যোগাযোগের ফলে পাবনা ও আশপাশের এলাকার মানুষের যাতায়াতের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

শাহজালালে সাড়ে ৭ কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩

0
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে সাত কেজি ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শনিবার (২১ নভেম্বর)...

পাগলা মসজিদের দানের অর্থ কোথায় এবং কীভাবে খরচ হয়

0
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুললেই পাওয়া যায় কোটি কোটি টাকা। কখনো কয়েক বস্তা, কখনো আবার কয়েক ডজন বস্তায় ভরে আসে মানুষের দান করা...

ইরানে হামলা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন না ভ্যান্স

0
ইরানে সামরিক হামলার সিদ্ধান্তকে সমর্থন করতেন কি না, সে বিষয়ে সরাসরি কিছু বলেননি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বরং তিনি বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র...

এনটিআরসিএর বিরুদ্ধে জাল সনদ দেওয়ার অভিযোগ, শিক্ষক নিয়োগে কমিটির পক্ষে সেলিম ভূঁইয়া

0
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ দেওয়ার পক্ষে মত...

চাঁদের কৃত্রিম মাটিতে ফলল আলু, মহাকাশে খাদ্য উৎপাদনে নতুন সম্ভাবনা

0
মহাকাশে দীর্ঘমেয়াদি অভিযান ও ভবিষ্যতে চাঁদে মানুষের বসতি স্থাপনের পরিকল্পনায় খাদ্য উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমবারের মতো চাঁদের মাটির আদলে তৈরি কৃত্রিম মাটিতে...