29 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, যেসব তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখতে হবে

সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। এ কার্যক্রমের অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীরা বাড়ি, ফ্ল্যাট ও ঘরে গিয়ে সরাসরি পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করবেন। এ জন্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির এক নম্বর এবং সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি। প্রতিটি পরিবারকে শুমারির আওতায় আনার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৬ সালের অক্টোবর থেকে দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে।

তথ্য সংগ্রহকারীরা শিগগিরই সংশ্লিষ্ট বাড়িতে যেতে পারেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে কয়েক ধরনের তথ্য ও কাগজপত্র হাতের কাছে প্রস্তুত রাখার অনুরোধ জানানো হয়েছে।

এর মধ্যে রয়েছে, যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তাঁর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি। পরিবারের অন্যান্য সদস্যের এনআইডি এবং যাঁদের এনআইডি নেই, তাঁদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে হবে। বিশেষ করে ১৮ বছরের কম বয়সী সদস্যদের জন্মনিবন্ধন সনদ হাতের কাছে রাখার কথা বলা হয়েছে।

এ ছাড়া কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টের তথ্য প্রস্তুত রাখতে হবে। একই সঙ্গে পরিবারের আয়-ব্যয়, সম্পদ ও সদস্যসংক্রান্ত সঠিক তথ্য দিতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাড়ির ছবি ও কার্ডগ্রহীতা নারীর ছবি দেওয়ার প্রস্তুতিও রাখতে হবে। প্রয়োজন অনুযায়ী ফরমে স্বাক্ষর অথবা টিপসই দিতে হতে পারে।

ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড বিনা মূল্যে দেওয়া হবে। কার্ড পাইয়ে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে কেউ অর্থ দাবি করলে তাকে কোনো টাকা দেওয়া যাবে না।

তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার পাশাপাশি কোনো পরিবার যেন শুমারি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

এ কার্যক্রমের প্রচার ও জনসচেতনতা সৃষ্টিতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার মসজিদের ইমাম, খতিব, প্রতিষ্ঠানপ্রধান ও সুশীল সমাজের নেতাদের সহযোগিতা কামনা করা হয়েছে।

সমাজসেবা অফিসার ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও সহযোগিতা করা সবার সম্মিলিত দায়িত্ব।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

খাতা চ্যালেঞ্জে বড় পরিবর্তন, এইচএসসিতে ফল বদলেছে ৩৩ হাজারের

0
এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ফল পরিবর্তন হয়েছে ৩৩ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থীর। খাতা চ্যালেঞ্জ করে আবেদন করা এসব...

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফল জানবেন যেভাবে

0
এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এ...

বিএনপিতে ফেরা নিয়ে যা জানালেন রুমিন ফারহানা

0
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন, তিনি বিএনপিতে ফেরার জন্য কোনো আবেদন করেননি। সোমবার...

শিক্ষার মান ও বৈষম্য নিয়ে বাংলাদেশে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি

0
বাংলাদেশের শিক্ষার অধিকার বাস্তবায়নের অগ্রগতি, শিক্ষার মান এবং বিদ্যমান বৈষম্য পর্যালোচনা করতে ১২ দিনের সফরে এসেছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফারিদা শহীদ। সোমবার...

লিবিয়ার উপকূলে রুশ জাহাজে ড্রোন হামলা, তদন্ত চায় জাতিসংঘ

0
লিবিয়ার উপকূলে রাশিয়ার একটি জাহাজসহ দুটি জাহাজে ড্রোন হামলার ঘটনায় স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। হামলায় জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন...