23 C
Dhaka
রবিবার, নভেম্বর ২২, ২০২৬

শিক্ষার বাজেট কি বেকার তৈরির জন্য, প্রশ্ন শিক্ষামন্ত্রীর

শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া বাজেটের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষাব্যবস্থার মাধ্যমে কর্মসংস্থান তৈরি হওয়ার কথা থাকলেও জাতীয় বিশ্ববিদ্যালয়কে বেকারত্ব তৈরির কারখানা হিসেবে গড়ে তোলার বাজেট দিতে হচ্ছে।

রোববার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাবির অবস্থান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাজেট দিতে কোনো সমস্যা নেই। তবে এই বাজেট কিসের জন্য, সেই প্রশ্ন রয়েছে। তাঁর ভাষায়, ‘বেকারত্বের কারখানা বানানোর বাজেট আমাকে দিতে হচ্ছে।’

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য সরবরাহ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় গত নয় মাসেও একটি ডেটা দিতে পারেনি। তথ্য না পেলে কাজ করবেন কীভাবে, সেই প্রশ্নও রাখেন তিনি।

ড. মিলন আরও বলেন, তিনি কাজ করার পাশাপাশি মন্ত্রিত্ব চালাবেন। কাজ করার উদ্দেশ্য নিয়েই তিনি দায়িত্ব নিয়েছেন।

দেশের রাজনীতি ও সরকার পরিচালনার পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাঁচ বছরে কোন কাজ কোন ধাপে করবেন, সেই পরিকল্পনাও তিনি দশ মাস ধরে নির্ধারণ করতে পারেননি।

বক্তব্যের একপর্যায়ে ইংরেজিতে তিনি বলেন, ‘আই বিলিভ আই শুড বি ফায়ার টুডে, আই শুড বি।’ এরপর বলেন, তাঁকে বরখাস্ত করার আগে অন্যদের বরখাস্ত করা উচিত।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

0
১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো....

বাংলাদেশে ইন্টারনেটের দাম ও গতি নির্ধারণ হয় যেভাবে

0
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকেরই একটি সাধারণ অভিজ্ঞতা রয়েছে—একই দামে একেক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ভিন্ন গতির প্যাকেজ দিচ্ছে। কোনো প্রতিষ্ঠান ১০০ এমবিপিএস ইন্টারনেটের জন্য এক...

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, যেসব তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখতে হবে

0
সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। এ কার্যক্রমের অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীরা বাড়ি, ফ্ল্যাট ও ঘরে গিয়ে সরাসরি পরিবারের...

সিম অপারেটর পরিবর্তন করেও কি পুরোনো মোবাইল নম্বর রাখা যায়?

0
মোবাইল ফোন ব্যবহারকারীদের অনেকেই নেটওয়ার্কের দুর্বলতা, ইন্টারনেটের ধীরগতি কিংবা পছন্দের অফার না পাওয়ায় অপারেটর পরিবর্তন করতে চান। কিন্তু দীর্ঘদিনের পরিচিত মোবাইল নম্বরটি পরিবর্তন করতে...

সাবমেরিন ক্যাবল কী এবং বাংলাদেশের ইন্টারনেটের সঙ্গে এর সম্পর্ক

0
বাংলাদেশে প্রতিদিন কোটি কোটি মানুষ মোবাইল ইন্টারনেট, ব্রডব্যান্ড, সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব, অনলাইন গেম, ভিডিও কল ও বিভিন্ন ডিজিটাল সেবা ব্যবহার করছেন। কিন্তু দেশের মানুষ...