27 C
Dhaka
বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

সৌদি আরবে হুতিদের ড্রোন ভূপাতিত

সৌদি আরবের রাজধানী রিয়াদের দিকে ছোড়া ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একটি ড্রোন ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল-মালিকি বলেন, হুতিদের উৎক্ষেপণ করা একটি ড্রোন ধ্বংস করেছে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাননি তিনি।

এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, দেশটির পশ্চিমাঞ্চলীয় লোহিত সাগর উপকূল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।

সৌদি আরবের পশ্চিমাঞ্চলে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো অবস্থিত। এর মধ্যে রয়েছে অপরিশোধিত তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র ইয়ানবু টার্মিনাল এবং ইয়েমেন সীমান্তসংলগ্ন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জাজান তেল শোধনাগার।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা, বিমানবন্দর ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। এসব হামলার কারণে দেশটির নিরাপত্তা ও জ্বালানি অবকাঠামো নিয়ে উদ্বেগ বাড়ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

মৃত্যুর পরও কি আপনার ফেসবুক পোস্টের হিসাব হবে?

0
মানুষ মারা যাওয়ার পর দুনিয়ার জীবনের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে যায়—কিন্তু তার রেখে যাওয়া সবকিছুর প্রভাব কি তখনই শেষ হয়ে যায়? বিশেষ করে...

সকালবেলা খালি পেটে কী খেলে সারা দিন সতেজ থাকা যায়?

0
সকালে ঘুম থেকে ওঠার পর শরীর ও মন দুটোকেই সতেজ রাখতে দিনের শুরুতে কী খাচ্ছেন, সেটি বেশ গুরুত্বপূর্ণ। রাতভর দীর্ঘ সময় খাবার ও পানি...

এক ইনিংসেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিল দক্ষিণ আফ্রিকা

0
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে বড় চাপে রয়েছে বাংলাদেশ। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে গুটিয়ে যায়...

স্ত্রী-সন্তান রেখে কলেজছাত্রীর সঙ্গে হাসপাতালে রাত কাটালেন কারারক্ষী

0
জয়পুরহাটে ডিউটি শেষে কারাগারের ব্যারাকে না ফিরে এক কলেজছাত্রীকে নিয়ে জেনারেল হাসপাতালের বারান্দায় রাত কাটানোর অভিযোগ উঠেছে এক কারারক্ষীর বিরুদ্ধে। রোগীর স্বজনদের সন্দেহ হলে...

প্রাণিসম্পদ অধিদপ্তরে অষ্টম শ্রেণি পাসেই সরকারি চাকরি, আবেদন চলছে

0
প্রাণিসম্পদ অধিদপ্তরে ২২১ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটির অধীনে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রক্রিয়ায় ১৬টি পদে জনবল নেওয়া হবে। অষ্টম শ্রেণি পাস প্রার্থীরাও...